মানবিকতার অপমৃত্যু ও একটি আশার বাণী
১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।

২।

( ছবি কৃতজ্ঞতা- দৈনিক প্রথম আলো )
আপামর জনগণের ঘামে ভেজা অর্থে লালিত পালিত সেনাবাহিনী আর পুলিশের কতিপয় নরপিশাচের ক্ষমতার অপব্যবহার আর লোভের কারণে ২০১৪ সালের ২৭ এপ্রিল শীতলক্ষার পানি লাল হয় ৭ জন জলজ্যান্ত মানুষের রক্তে। ভয়াবহতা, নৃশংসতা আর অমানবিকতার এমন দৃষ্টান্তে হতবিহ্বল হয়ে পড়েছিল বাংলার প্রতিটি বিবেকবান হৃদয়।৭ টি পরিবারের স্বজন হারানোর বেদনায় আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল সেদিন। স্বজনদের গগনবিদারী চিৎকারে শীতলক্ষার বুক ভেদ করে ৩০ এপ্রিল বের হয়ে আসে ৬ টি লাশ, আর পরদিন আরও একটি ।অত্যন্ত সুনিপুণভাবে সম্পন্ন করা হয়েছিল হত্যাকাণ্ডগুলো। ১ম ধাপে ৭ জনকেই বিষাক্ত ইনজেকশন পুশ করা হয়। এরপর পলিথিন পেচিয়ে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়। তারপর প্রতিটি লাশের সাথে ১ বস্তা করে ইট বেধে দেযা হয়। এরপর লাশের নাভী ছিদ্র করে দেয়া হয় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে। দেশ রক্ষা আর জনগনের জানমালের নিরাপত্তা যাদের হাতে তাদের দ্বারাই রচিত হলো এক ঘৃণ্য ইতিহাস।তবে আশার কথা হলো দেশ থেকে আইন আদালত আর সত্যের শক্তি নিঃশেষ হয়ে যায়নি। অপরাধীরা আজ আইনের আওতায এসেছে। নারায়নগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আজ ১৬ জানুয়ারি এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। রায়ে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও মাসুদ রানাসহ ২৬ আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় । আমাদের প্রত্যাশা দণ্ডিতদের দণ্ড অচিরেই কার্যকর করা হবে ।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন