প্রিয় তিনু
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় তিনু,
জানি তুমি ভালোই আছ। কতটা ভালো সেটা হয়তো আমার অনুভবের বাইরে। হ্যাঁ। কষ্টের নাম যদি ভালো থাকা হয় তবে আমার চেয়ে ভালো আর কউ নেই।প্রচণ্ড ঝড়ে যেভাবে উঁচু গাছের ডালপালাগুলো দুমড়ে মুচড়ে ভেঙে যায় তার চেয়েও তীব্রভাবে ভাঙে আমার হৃদয়। প্রতিনিয়ত ভাঙতেই থাকে।ঝঞ্ঝাবিক্ষুব্ধ উত্তাল সাগরের ঢেউয়ের মতো এখন আমার হৃদয়। শুনেছিলাম যারা খুব বেশি হাসি-খুশি থাকে তারা নাকি ভেতরে ভেতরে খুব বেশি অসহায় থাকে, তাদের ভেতরের অনেক না বলা কষ্টগুলো তারা সময়ের উল্টোস্রোতে হাসি দিয়েই প্রকাশ করে থাকে। হ্যাঁ। আজ কথাটি আর মিথ্যে মনে হয়না বিন্দুমাত্র। তোমাকে হারিয়েছি আজ প্রায় আট বছর হলো ।তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা অনেক করেছি এই কেটে যা্ওয়া সময়গুলোতে।বিশ্বাস কর সেই চেষ্টাগুলো তোমার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে হাজারগুণ। আট বছর আগে যেমন ভালোবাসতাম এখন তার চেয়ে আরও অনেক বেশি ভালোবাসি তোমাকে। চাকরি নামের যে সোনার হরিণের অভাবে তোমাকে হারিয়েছি চিরতরে আজ তা আমার হাতের মুঠোয়, আজ আমি সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা। ভাবতেই চোখ ভিজে আসে। যাকে ঘিরে স্বপ্নগুলো রঙিন হয়েছিল সেই তুমি আজ নেই । ইস্। সব হারিয়ে যদি তোমাকেই পেতাম!!!!
আর লিখতে পারছিনা । আবার হয়তো লিখব। ভালা থেকো , সুরে থেকো।
ইতি
তোমার প্রিয়
পাগল
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইরের জানালার পাশে গভীর রাতে ফুটে ওঠা ফুলের সৌন্দর্য রহস্যময়, আকর্ষণীয় মনে হলো বলেই থমকে দাঁড়ালাম। ক্যামেরায় ধরলাম। ফুল আর কলি যেন কথা বলে উঠলো।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন