somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেনো এমন করলে মালিহা...?

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটা ফোন করল মেয়েটাকে। মেয়েটা ফোন রিসিভ করলনা। ছেলেটা আবার ফোন করল মেয়েটাকে। মেয়েটা ফোন রিসিভ করেই দ্রুত গতিতে বলল, 'বাবু আমার বিয়ে হচ্ছে। আমি এখন বিয়ের পিঁড়িতে। মোবাইলটা অফ করে রাখছি এখন আর ফোন দিওনা, ফোন দিলে বিয়েতে ডিস্টার্ব হবে। বাই'।
মেয়েটা ফোনটা রেখে দিল। ছেলেটা ঠিক বুঝলনা এটা কী হল! ওরতো এখন কলেজে থাকার কথা, ও তাহলে বিয়ের পিড়িতেঁ কেন? ছেলেটা প্রথম চার মিনিট নিশ্চুপ হয়ে রইল। তারপর নিজের মোবাইলটা থেকে আবার ফোন দিল মেয়েটাকে। আশ্চর্য! সত্যিই মোবাইলটা বন্ধ!
ছেলেটা দ্রুত গতিতে মেয়েটার সবচেয়ে কাছের বান্ধবী লুবনাকে ফোন দিল। লুবনাও ফোন রিসিভ করছেনা। ছেলেটা আবার ফোন দিল। লুবনা ফোনটা রিসিভ করেই দ্রুত গতিতে বলল, 'তন্ময় ভাইয়া তরীর বিয়ে হচ্ছে, বরযাত্রী এসে গেছে। আপনি পরে ফোন দেন। বাই।'
তন্ময়ের মাথায় আর কিছু আসছেনা। সে বুঝতেও পারছেনা কেন হঠাৎ করে তার প্রেমিকা অন্য একজনকে বিয়ে করে ফেলছে। কী এমন করেছে সে যার জন্য এরকম একটা শাস্তি পেতে হচ্ছে তাকে? হঠাৎ করেই তন্ময়ের মনে পড়ল গতকাল রাতের কথা। রাতের খাবার খেয়েছে কিনা তা তরীকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিল তাই সে খুব মন খারাপ করেছিল। কিন্তু শুধুমাত্র এই কারনে তরী অন্য কোন ছেলেকে বিয়ে করবে তা তন্ময়ের বিশ্বাস হচ্ছেনা। তাহলে কি সে আরো কোন বড় ভুল করেছে?
ইয়েস! মনে পড়েছে। তরী তন্ময়কে মালিহার সাথে কথা বলতে নিষেধ করেছিল। তন্ময় তরীর অগোচরে মালিহার সাথে একবার কথা বলেছে। তাহলে কি তরী সেটা বুঝে ফেলেছে? 'ধুর! কী ভুল করলাম আমি?' তন্ময়ের এখন নিজের চুল নিজেরই ছিড়তে ইচ্ছে করছে। কিন্তু কিচ্ছু করার নেই। আগে বিয়েটা থামাতে হবে। কিন্তু লুবনা যেভাবে বলল বরযাত্রী চলে আসছে তাতে করে কি এখনো বিয়ের বাকি আছে?
তন্ময় রিকশা নিয়ে ছুটে চলল তরীদের বাসার দিকে। রিকশা দ্রুত যাচ্ছে কিন্তু তন্ময়ের মনে হচ্ছে রিকশাটা আরো দ্রুত যেতে পারে কিন্তু কেউ আটকে রেখেছে। 'মামা জোরে জোরে... দ্রুত চালাও...' তন্ময় রিকশাওয়াকে তাড়া দিয়ে মোবাইলটাথেকে আবার ফোন দেয় তরীকে। নাহ্ এখনো বন্ধ! আবার ফোন দেয়... আবার দেয়.... বন্ধ... বন্ধ... বন্ধ....
তরীর বাসায় এসে দেখে বাসায় কেউ নেই, দরজায় তালা। তারমানে? বিয়েটা কী কমিউনিটি সেন্টারে হচ্ছে? কিন্তু কোন কমিউনিটি সেন্টারে? তন্ময়ের মাথা নষ্ট হয়ে গেছে। সে কিছুতেই বুঝতে পারছেনা সে এখন কী করবে। সে পাগলের মত শহরের দিকে ছুটতে থাকে।
ছুটছে তো ছুটছে .. ছুটছে.. ছুটছে
হঠাৎ তন্ময়ের মোবাইলে তরীর ফোন।
-তুমি এটা কী করলা তরী?
-কোনটা?
-এখনো জিজ্ঞেস করছো কোনটা? আমি না হয় একবার মালিহার সাথে কথা বলেছিলাম কিন্তু তাই বলে তুমি আরেকজনকে বিয়ে করবে?
-বিয়ে? আরেকজনকে? ওহ হো। আরে বোকা ওটাতো আমাদের কলেজের প্রোগ্রামের নাটকের দৃশ্য। তুমি যখন ফোন দিছিলা আমি তখন বিয়ের দৃশ্যের রিহার্সেল করছিলাম।
-কী? সত্যি? তারমানে তুমি সত্যি সত্যি বিয়ে করনাই? হুররে...
-বিয়ে করছি কিনা সেটা বাদ দাও.. তুমি আগে বল মালিহার সাথে কথা বলছো কেন?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×