somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহ কি নিরাকার?

১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আল্লাহ নিরাকার নন,তাঁর আকার আছে। তিনি শুনেন,দেখেন এবং কথা বলেন।তাঁর হাত,পা,চেহারা চোখ ইত্যাদি রয়েছে। তবে তাঁর সাথে সৃষ্টির কোনো কিছুই তুলনীয় নয়।আল্লাহ তা'আলা বলেন,"কোনো কিছুই তাঁর সদৃশ নয়,তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।"
(সুরা আশ-শূরা,১১)।

সুতরাং তাঁর আকারের সাথে কিছুর আকারের তুলনা করা যাবে না।
আল্লাহ বলেন,"সুতরাং তোমরা আল্লাহর কোনো সাদৃশ্য বর্ণনা করো না।"
(সুরা নাহল,৭৪)।

অতএব, আল্লাহর আকার আছে। তবে কোনো কিছুর সাথে তা তুলনীয় নয়।কুরআন ও সহিহ হাদিসে তাঁর আকৃতি সম্পর্কে যা বলা হয়েছে তার কোনো রূপক বা বিকৃত অর্থ করা যাবে না।বরং বলতে হবে তিনি তাঁর মতো। আল্লাহ তা'আলা ইহুদীদের বক্তব্য তুলে ধরেছেন এভাবে,"আর ইহুদীরা বলে,আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে এবং তাদের এ উক্তির কারণে তাদের উপর অভিশাপ করা হয়েছে ;বরং তাঁর (আল্লাহর) দুই হাতই প্রসারিত"
(সুরা মায়েদা,৬৪)।

অন্যত্র আল্লাহ বলেন, "হে ইবলিশ! আমি যাকে আমার দুই হাত দ্বারা সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বাঁধা দিল?
(সুরা ছোয়াদ,৭৫)।

আল্লাহ তা'আলা তাঁর পায়ের নলা সম্পর্কে বলেন, " সেদিন পায়ের নলা উন্মোচিত করা হবে এবং তাদেরকে(মুনাফিক) সিজদা করার জন্য বলা হবে।কিন্তু তাঁরা সিজদা করতে সক্ষম হবে না "
(সুরা কলম,৪২)।

হাদিসেও বহু স্থানে পায়ের কথা এসেছে। [১]

আল্লাহর চোখ সম্পর্কে এসেছে, তিনি মূসা(আ) কে লক্ষ্য করে বলেন, "আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও"
(সুরা ত্বো-হা,৩৯)।

রাসুলুল্লাহ (সা) বলেন, "নিশ্চয়ই আল্লাহ অন্ধ নন।সাবধান! দাজ্জালের ডান চোখ কানা।তার চোখটা যেন ফুলে যাওয়া একটি আঙ্গুরের মতো।" [২]

আল্লাহ বলেন, "তোমরা যেদিকেই মুখ ফিরাও, সেদিকেই আল্লাহর চেহারা রয়েছে। নিশ্চয়ই আল্লাহ পরিবেষ্টনকারী, পূর্ণ জ্ঞানবান"
(সুরা বাকারা,১১৫)।

অন্য আয়াতে আল্লাহ বলেন, "ভূ-পৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল।একমাত্র মহিমাময় ও মহানুভব আপনার পালনকর্তার চেহারা ব্যতীত"
(সুরা আর-রহমান,২৬-২৭)।

আল্লাহ তা'আলা মূসা (আ) এর সাথে কথা বলেছেন, "আর আল্লাহ মূসার সাথে কথা বলেছেন "
(সুরা নিসা,১৬৪)।

অন্যত্র বলেন,"মূসা যখন আমার নির্ধারিত সময়ে উপস্থিত হলো,তখন তাঁর প্রতিপালক তাঁর সাথে কথা বলেছেন। তিনি তখন বললেন,হে আমার প্রতিপালক! আমাকে দর্শন দিন, আমি আপনাকে দেখবো।তখন আল্লাহ বলেন, তুমি আমাকে আদৌ দেখতে পাবে না"
(সুরা আ'রাফ,১৪৩)।

হাদিসেও এ মর্মে অনেক দলিল রয়েছে।[৩]

জারীর ইবনু ‘আবদুল্লাহ্ (রা) হতে বর্ণিত,তিনি বলেন, একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উপস্থিত ছিলাম। তিনি রাতে (পূর্ণিমার) চাঁদের দিকে তাকিয়ে বললেন: ঐ চাঁদকে তোমরা যেমন দেখছ, ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। তাঁকে দেখতে তোমরা কোন ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই সূর্য উদয়ের এবং অস্ত যাওয়ার পূর্বের সালাত (শয়তানের প্রভাবমুক্ত হয়ে) আদায় করতে পারলে তোমরা তাই করবে। অতঃপর তিনি নিম্নোক্ত আয়াত পাঠ করলেন, ‘‘কাজেই তোমার প্রতিপালকের প্রশংসার তাসবীহ্ পাঠ কর সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে’’- (সূরাহ্ ক্বাফ ৫০/৩৯)।
ইসমাঈল (রহ.) বলেন, এর অর্থ হল- এমনভাবে আদায় করার চেষ্টা করবে যেন কখনো ছুটে না যায়।[৪]

সতর্কতা:
উক্ত আয়াত সমূহে আল্লাহর আকার প্রমাণিত হলেও একশ্রেণির স্বার্থান্বেষী আলেম রূপক অর্থ করে থাকেন। কুদরত, সত্তা ইত্যাদি অর্থ করেন।এটা আল্লাহর সিফাতকে বিকৃত করার শামিল।
ইমাম আবু হানীফা (রহঃ) বলেন,
"তাঁর (আল্লাহর) হাত, মুখমণ্ডল এবং নফস রয়েছে।যেমন পবিত্র কুরআনে আল্লাহ উল্লেখ করেছেন। কুরআনে আল্লাহ তাঁর মুখমণ্ডল, হাত ও নফসের যে কথা উল্লেখ করেছেন, সেগুলো তাঁর গুণ। কিন্তু কারো সাথে সেগুলোর সাদৃশ্য নেই। আর একথা বলা যাবে না যে,তাঁর হাত অর্থ তাঁর কুদরত বা নে'মত।কারণ এতে আল্লাহর গুণকে বাতিল সাব্যস্ত করা হয়।আর এটা ক্বাদারিয়া ও মু'তাজিলাদের বক্তব্য। বরং কারো হাতের সাথে সাদৃশ্য ছাড়াই তাঁর হাত তাঁর গুণ। আর আল্লাহর রাগ ও সন্তুষ্টি কারো রাগ ও সন্তুষ্টির সাথে সাদৃশ্য ছাড়াই তাঁর দুটি সিফাত বা গুণ।
[আল ফিকহুল আকবার,পৃঃ৬৬-৬৭]

এতো অকাট্য প্রমাণ থাকার পরেও কি আপনি বলবেন, " আল্লাহ নিরাকার!?"

টীকা:
১.বুখারী,হা/৪৯১৯,২/৭৩১পৃঃ(ইফাবা হা/৪৫৫৮,৮/২৬৫পৃঃ),তাফসীর অধ্যায়;মিশকাত হা/৫৫৪২,পৃঃ৪৮৪;বঙ্গানুবাদ মিশকাত হা/৫৩০৮,১০/৯৩ পৃঃ,"হাশরের বর্ণনা অনুচ্ছেদ ;বুখারী হা/৭৩৮৪,২/১০৯৮ পৃঃ,(ইফাবা হা/৬৮৮০,১০/৫৩৯পৃঃ),তাওহীদ অধ্যায়,অনুচ্ছেদ -৭;মুসলিম হা/২৮৪৮;মিশকাত হা/৫৬৯৫,পৃঃ৫০৫;মিশকাত বঙ্গানুবাদ হা/৫৪৫১,১০/১৭২ পৃঃ,'জান্নাত ও জাহান্নামের সৃষ্টি ' অনুচ্ছেদ।

২.সহিহ বুখারী হা/৩৪৩৯,১/৪৮৯পৃঃ(ইবাফা হা/৩১৯৭,৬/১২৯পৃঃ),'নবীদের ঘটনাবলী 'অধ্যায়,অনুচ্ছেদ -৪৮।

৩.ইবনু মাজাহ হা/১৯০।

৪.বুখারী হা/৫৫৪ ৫৭৩, ৪৮৫১, ৭৪৩৪, ৭৪৩৫,৭৪৩৬; মুসলিম ৫/৩৬, হাঃ ৬৩৩, আহমাদ ১৯২১১) (আধুনিক প্রকাশনীঃ ৫২১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৫২৭)
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৬
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×