তুমি আমার কাক ডাকা ভোর, নতুন সূর্যের প্রতিমা…
তুমি আমার চায়ের কাপের শেষ চুমুক, জীবনের সজীবতা…
তুমি আমার পুরনো চশমার স্বচ্ছ ফ্রেম, ঝাপসা পৃথিবীর সন্ধ্যাতারা…
তুমি আমার দুপুরের তপ্ত রোদের অবলম্বন, এক টুকরো ছায়া…
তুমি আমার সোনালি বিকেল, সাতরঙ্গা আকাশের রঙ্গিন ঘুড়ি…
তুমি আমার গোধূলিবেলা, পবিত্রতার প্রথম সঙ্গা…
তুমি আমার জোৎস্নাধারা, ব্যর্থ কবির ছন্দের নায়িকা…
তুমি আমার রাজকন্যা, অন্তিম নিঃশ্বাসের শেষ ভরসা…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



