somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথে চলতে -১

১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিভিন্ন জায়গা থেকে মানুষ অভিজ্ঞতা অর্জন করে... তার মধ্যে সবচেয়ে মজার অভিজ্ঞতাগুলো আমার মনে হয় যাত্রাপথেই অর্জিত হয়। বিভিন্ন মানুষের আচার আচরন, কথাবার্তা, ঘটনা, দুর্ঘটনায় ঘেরা থাকে এই সময়গুলো... তারই কিছু অভিজ্ঞতা শেয়ার করবো...

ঘটনা -১

রুট-( জিগাতলা- মিরপুর ১০)

স্থান- শতাব্দী পরিবহন

সময় ২০০৯ সাল। আমি তখন জিগাতলা থাকি। কোন এক কাজে খালার বাসায় মিরপুর-১০ যাবো। জিগাতলা থেকে বাসে উঠলাম। সময়টা দুপুরের শেষ দিকে। বাসে আস্তে আস্তে প্রচণ্ড ভিড় বাড়তে লাগলো। আশেপাশের যত প্রাইভেট ভার্সিটিগুলো থেকে দলে দলে ছেলে মেয়ে। বাসে এক ইঞ্ছিও খালি নাই। বাস চলছে, থামছে।
হটাৎ সামনে থেকে চিল্লাচিল্লি। বাসের বাইরে থেকে চোখ ভিতরে নিয়ে আসলাম। তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে... একটি ছেলে ও মেয়ের মাঝে...

মেয়েঃ এই শয়তান। থাপড়ায় তোর দাত ফেলে দিবো। অনেকক্ষন ধরে তোরে কিছু বলতেছিনা।

ছেলেঃ কেন কি হইছে?

মেয়েঃ ঐ তুই জানিস না কি হইছে?

ছেলেঃ আপু দেখেন বাসে এত ভিড়ে একটু ধাক্কা লাগতেই পারে।
বাসের সবাই নিশ্চুপ। সবাই মজা দেখছে।

মেয়েঃ এই ধাক্কা সেই ধাক্কা না। আমি বুঝিনা মনে করছিস। তোর মত ছেলেদের অনেক দেখছি। সর এইখান থেকে।

এইবার ছেলের মেজাজ খারাপ। যেইখানে বসে আছচ ঐখানে বসে থাক। চিল্লাবি না।

মেয়েঃ চিল্লাব না কেন? তোরে থাপড়ান দরকার।

চটাস স...... হাতের উলটো পিঠের চড়। বাসের সবাই হতভম্ব। মেয়ে গালে হাত দিয়ে কিছুক্ষণ কান্নাকাটি করে চিৎকার করলো আপনারা কেউ কিছু বললেন না??

এইবার বাসের কেউ কেউ হিরো হবার ভাব নিয়ে এগিয়ে গেল। (ছেলেকে) ঐ তুই বাস থেকে নাম। ঐ ড্রাইভার বাস থামা। একেকজন ইচ্ছামত কিল ঘুষি মারছে... একজন কলার ধরে টান দিল। ইতিমধ্যে মোহাম্মদপুর টাউন হল পৌঁছে গেছে বাস। কয়েকজন লাথি মেরে ঐ ছেলেকে বাস থেকে নামাল।

এইবার ঘটলো লুলিও ঘটনা। কয়েকজন অতি উৎসাহী জানালা দিয়ে (ওয়াখ... থু )। বিভিন্ন দিক থেকে থুতুর বৃষ্টি উড়ে গিয়ে পতিত হল বেচারার মুখমণ্ডলে। খারপই লাগলো বেচারার চেহারা দেখে। আমি ভিতরের সীটে বসার কারণে নীরব দর্শকের ভুমিকা পালন করলাম। মেয়ের মুখে তৃপ্তির হাসি।

মনে করছিলাম ঘটনা এইখানেই শেষ। কিন্তু না...

অনেক জাম (আসাদ গেট, শ্যামলী, টেকনিক্যাল) পার হয়ে বাস এখন মিরপুর ১। হটাৎ ১০-১২ জন লাঠি নিয়ে বাসে উঠলো। ঐ ধর শালাদের। ঐ যে ওইটা। কয়েকজন পিছনের দরজা দিয়ে দৌড় দিল... আর কয়েকজন খেল ধরা। আমি ভয়ে সিটিয়ে আছি। না ছেলের স্মরণশক্তি আছে বলতে হবে। গুনে গুনে কয়েকটারে সীটে শুইয়ে দিল আচ্ছামত। একশন শেষ... যাবার পথে মেয়েকে...
...ি... আর কোনদিন আন্দাজি চিল্লায় দেখিস... তোরে এমনে পিটামু। মেয়ে ভয়ে কান্নাকাটি...

এতক্ষণ যারা ছিল হিরো তারা এবার মার খেয়ে ক্রন্দিত স্বরে ছিরা জামা নিয়ে অনেক কষ্টে উঠলো... আপনারা কেউ কিছু বললেন না ... দেশের উন্নতি কখনই হবে না।

আল্লাহর কাছে শুকরিয়া জানালাম কোন অনাকাঙ্খিত কিছু হয়নি। আমাদের তো অন্যায়ের প্রতিবাদ করতেই হবে কিন্তু তা যদি হয় লোক দেখানোর জন্যে তাহলে সমস্যা ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×