somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক্সট্রিম বান্দরবান অভিযান (পর্ব -১)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিকল্পনাটা হটাৎ করেই হয়ে গেল। অথচ সামনেই 3rd year final পরীক্ষা। আমার ইচ্ছা ছিল পরীক্ষার পরে সিলেট যাবো। বর্ষার পরপর সব ঝর্নায় পানি থাকবে, লাউয়াছড়া বন, জাফলং, নদী সবকিছুর আলাদা একটা সৌন্দর্য আছে এই সময়টাতে। কিন্তু মইনুল আর রুপকের উৎসাহ এবং যখন দেখলাম অনেকেই আগ্রহ দেখাচ্ছে তখন এই সুযোগ মিস করার কোন মানে হয় না। কারন বান্দরবান যেতে হলে ১০ জনের উপরে অবশ্যই থাকতে হবে, আমারা প্রাথমিকভাবে হলাম ১৪ জন।

কিন্তু ঝামেলা হল পরীক্ষা শেষ হবার পর। অনাকাঙ্খিত কারণে কেউ কেউ যেতে পারলো না,আবার নতুন কিছু যোগ হয়ে অবশেষে AFMC, ১২ ব্যাচের ১২ জন তৈরি হলাম এক বিশাল thrilling অভিযানের জন্য। You Tube থেকে বান্দারবান নিয়ে “বাংলার পথে” অনুষ্ঠানের সবগুলো পর্ব download করে ফেললাম। কি আগ্রহে যে বাকি দিনগুলো কাটল তা বুঝানো যাবে না।

(১১ ব্যাচের শরফুদ্দিন ভাইকে অজস্র ধন্যবাদ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেয়ার জন্য)

*অচেনা রহস্যের পথে*


যাত্রা শুরু, কলেজ গেট,এ এফ এম সি

(১৮/০৯/১২) সবার মধ্যে যেন নতুন প্রানের সঞ্চার হয়েছে। মনে হচ্ছে এভারেস্ট জয় করতে চলেছি। রাত ১১.০০- ট্রেনের জন্য অপেক্ষা............ বাংলাদেশের এই ট্রেনের উন্নতি কোনদিন হবে না ...... ১ ঘণ্টা লেট করে অবশেষে মহাশয় স্টেশনে পদার্পণ করলেন। সাথে সাথে সবাই তার উপর পদার্পণের জন্য ঝাঁপিয়ে পড়লো।


ট্রেনের জন্য অপেক্ষা


ট্রেন অবশেষে...

আগে আগে দখল করলাম বাম পাশের সিট। যাতে সকালে সীতাকুণ্ডের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারি। অনেকে এই দৃশ্য দেখার জন্য বসেছে ডান পাশে। তাদেরকে বুঝাইতেই পারলাম না,মনে মনে বললাম সকাল হোক তারপর নিজের চোখেই দেখবি।

ঘুমানোর চেষ্টা চলছে। কোন লাভ হলনা। বিকট শব্দে ট্রেন চলছে। এই একটা দিক দিয়ে আমাদের উত্তরাঞ্চলের ট্রেন জার্নি মজার। ঐদিকের লাইন এর মাঝে রাবার দেয়া, তাই এই বিশ্রী শব্দটা হয় না। আধো আধো ঘুম ভাঙল মোবাইলের ভাইব্রেশনে। অজু করতে যেয়ে দেখি পানি ফোঁটায় ফোঁটায় পড়ছে,তার উপর লাইট ও নাই।চারিদিকে এত পানি, কিন্তু আমাদের ভাইয়েরা এত ব্যাস্ত পানি ভরারও সময় পান না। নামাজ পরে বাইরে তাকালাম।সকালের এই পবিত্র, স্নিগ্ধ রুপ আমরা কি হেলাতেই না মিস করি??


নতুন সকাল

দূরে চন্দ্রনাথ পাহাড়ের উপর মন্দির ভেসে উঠলো। BMA তে ক্যাডেটদের কুচকাওয়াজ চলছে... ফৌজদারহাট... পাহাড়তলি... অবশেষে চট্টগ্রাম।


আমাদের বগি...


BMA, প্যারেড গ্রাউন্ড


চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন

নাস্তার পালা। কেউ কেউ পেট ভরার পরে আবার পেট খালির কাজে মনোনিবেশ করলো। মেজাজ খারাপ হয়ে গেল, এমনিতেই packed শিডিউল।
তারপর আবার বদ্দারহাট যাওয়ার উদ্দেশ্যে ১ নং বাসে উঠে বুঝলাম এর কথা সারাজীবন মনে থাকবে।এমন তার গতি, রিকশাও ওভারটেক করে। দোকানের সামনেও থামায়,কবরস্থানের সামনেও থামায়।যখন বিরক্তির শেষসীমায় তখন ড্রাইভার একটু দয়াপরবেশ হয়ে বাসের গতি ঘণ্টায় ৫ থেকে ২০ করলো।

বদ্দারহাট পৌঁছলাম।ফ্লাইওভার তৈরির কাজ চলছে তো চলছেই।সেন্ট মারটিন যাওয়ার সময় ১০ মাস আগে যা দেখছিলাম মোটামুটি তাই আছে। সামনে লেখা-“ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদাকৃত কাজ এগিয়ে চলেছে”।
বুঝলাম না?? কাজ কি আগাচ্ছে? ধুলা দিয়ে পুরো এলাকা গোছল করছে।


বদ্দারহাটে বাসের জন্য অপেক্ষা...

১ ঘণ্টা অপেক্ষার পর পূরবী কোচে যাত্রা আবার শুরু।কর্ণফুলী ব্রিজ,পটিয়া,সাতকানিয়া পার হয়ে বাস এগিয়ে চলল।বিজিবির ট্রেনিং সেন্টার পড়ে এই রাস্তায়। দূরে বিশাল সব পাহাড়ের সারি দেখে সবাই নড়েচড়ে বসলো।অসাধারণ অনুভূতি,বাস ধীরে ধীরে উপরে উঠছে। হালকা বৃষ্টি দিয়ে বান্দরবান আমাদের সিক্ত অভ্যর্থনা জানালো।


সাঙ্গু নদী, চট্টগ্রাম - কক্সবাজার রোড


বিজিবি ট্রেনিং সেন্টার

চলবে...
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×