somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক্সট্রিম বান্দরবান অভিযান (পর্ব -২)-স্বর্ণ মন্দির, শহর

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“হারিয়ে যেতে এসেছি মোরা সব বাধা ভেঙ্গেচুরে
মন আমার যায় চলে যায় দূর থেকে আরও দূরে,
কষ্টরা আজ দূরে পরে থাক,ব্যস্ততা কোন ছার
এমন সময় জীবনে মোদের আসবেনা বারবার”।

আসলেই জীবনের সব টেনশন দূরে রেখে কয়েকদিন কাটানোর ভাগ্য সবার থাকে না


বান্দরবান শহর, হলুদ রেখাগুলো রাস্তা...


*পাহাড়ি শহর বান্দরবান*

আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা।আয়তন-৪,৪৭৯ বর্গ কিমি, শহর- ৫২ বর্গ কিমি।চারিদিকে পাহাড়ে ঘেরা সাঙ্গু নদী বিধৌত নীরব সপ্নভুমি।

আসার আগে সেনানিবাসে থাকার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু ফারহান ভাই (Ex AFMC) বদলি হয়ে যাওয়ায় তিনি সাহায্য করতে পারলেন না।রুপকের এক বন্ধুর মাধ্যমে Horticulture Centre এর খোঁজ পেলাম।এইখানে রুম ম্যানেজ করাটা ছিল মজার ঘটনা... রুপক ফোন করলো। ওপাশ থেকে জনৈক মেয়ের কণ্ঠ ভেসে আসলো, রুপক শুধু সালাম দিয়েই ফোন কেটে দিল।

আমি- কল কাটলি কেন?
রুপক-এর আগে তো পুরুষ মানুষ ধরেছিল।
আমি- ধুর তাতে কি হইছে,উনার মেয়ে হবে হয়তো??আবার কল কর।

কিন্তু ওপাশ থেকে আর কল ধরে না।হয়তো ভাবছে disturb করতে কল করতেছে।পরদিন আমি কল করলাম।আবার মেয়ে।যাক উনি বললেন এটা বাসার ফোন,আব্বার নাম্বার নেন।নতুন নাম্বারে কল করে আর্মি মেডিক্যাল থেকে আসব বলে রুম ম্যানেজ করলাম।আসার দিন বাপের নাম্বারে কল দিলাম-
আবার সেই মেয়ে??
-আব্বু তো অফিসে??

যাই হোক এসে রুম দেখে মন ভরে গেল।১২ জনের জন্য ৩ রুম।১২ টা বেড।ভাড়া প্রতিজন ৫০ টাকা।


রেস্টহাউজ, হরটিকালচার সেন্টার

ফ্রেশ হয়ে নামাজ পরে লাঞ্চ সারলাম।
এবার স্বর্ণ মন্দির.....পথে সবাই আখ কিনল।এত সুমিষ্ট আখ জীবনে খুব কমই খেয়েছি।

*স্বর্ণ মন্দির*
পাহাড়ের উপর (৬০ মি) এই মন্দির।বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির।শহর থেকে ৪ কিমি,রাঙ্গামাটি রোডে।খাড়া রাস্তা ধরে উপরে উঠতে উঠতে সবাই বলল-এখানে রোলিং করছে কিভাবে?কিন্তু জানতাম না কি ভয়ঙ্কর খাড়া রাস্তার অভিজ্ঞতা আমাদের হবে।



খুব সুন্দর জাঁকজমক পূর্ণ সোনালি রঙের স্থাপত্য শিল্প।দূরে উঁচু পাহাড়গুলো দেখে খুব অস্থির লাগছিলো, কখন যাবো ঐদিকে।ফটোগ্রাফি চলছে পুরোদমে।শুনলাম এখানে ভিতরে সোনার একটা বুদ্ধ মূর্তি আছে।


স্বর্ণ মন্দিরের সিঁড়িতে


আমি......


স্বর্ণ দণ্ড


অপূর্ব কারুকাজ

*দেবতার পুকুর*
মন্দিরের কাছেই এটা শুনে গেলাম।কি আজব,ইট দিয়ে চৌবাচ্চার মত করা।এইটা আবার উদ্বোধন করছে মায়ানমারের প্রধানমন্ত্রী জেনারেল খিন স্ক্রুত।এই চৌবাচ্চার মাহাত্ম্য কি বুঝলাম না।
ফেরার পথে গালে একটা মশা... চিন্তা আসলো ম্যালেরিয়া হলে বান্দরবান কি ঠেলা বুঝবো??

*শহর*


সাঙ্গু নদী,ব্রিজ থেকে

সন্ধ্যার আগে আগে সবাই শহরে এসে একসাথে নামাজ পরলাম।এরপর যে যার মত বার্মিজ মার্কেট ঘুরতে লাগলো,কেনাকাটা করলো প্রিয়জনদের জন্য।আমি আর রুপক পরদিনের চান্দের গাড়ি ঠিক করলাম স্থানীয় পরিচিত শাহনেওয়াজ ভাইয়ের সাহায্যে।


বান্দরবান বাজার মসজিদ

এরপর আড্ডা গান সাঙ্গুর ব্রিজের উপরে... যেন নীরব মৃত একটা শহর প্রান ফিরে পেয়েছে।নিচে পাহাড়ি নদী,বামে পাহাড়,আকাশে অসংখ্য তারা,আমরা কয়েক যুবক।ভাসছি চিন্তামুক্ত সুখের সাগরে।আম্মুকে ফোন করে শুনালাম আমাদের আনন্দ।ভাবতেই thrilling লাগছে,কোথায় তুমি আর কোথায় আমি।দেশের এক কোণায় নিভৃত এক শহরে......... ওপাশে গান পাহাড়ের বুকে প্রতিধ্বনি তুলছে-

“এখন অনেক রাত,খোলা আকাশের নিচে...............
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×