আমি জানি কবিতা লেখা
আমার শোভা পায় না.
তবু নিল্লর্জ হয়ে লিখি
কারণ মম চিত্ত মানে না ।
তাই বলে তোমরা
মোর কবিতা কে পরাবে কপনি,
জানা ছিলনা আমার
মোরে দেবে অন্তর টিপুনী ।
আমি গ্রামের ক্ষুদ্র কবি বলে ,
আমার কবিতাকে ফেলবে পায়ের তলে।
মহাদেশ অতল সাগর গড়ে তোলে
বিন্দু বিন্দু জল ছোট ছোট বালু কণা,
তোমাদের নেই কি জানা ।
আমার মত ক্ষুদ্র ক্ষুদ্র কবির কবিতা,
একত্রে হলে হবে বাংলার সবিতা ।
আমি গ্রামের ক্ষুদ্র কবি বলে
রেখোনা তলে ফেলে,
এই আমি উত্সাহ পেলে
হীরা হয়ে উঠতে পারি জ্বলে
উপহাস নয় উত্সাহ মোর কামনা,
লিখবো আবারও পাই যদি অনুপ্রেরণা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



