গর্ব করে ,
আমার মত ভাল ছেলে নেই নাকি
আমার গাঁয়ের কোনও ঘরে ।
আমি করিনা ধুমপান ,
গাঁয়ে আছে মোর সম্মান ।
ব্যস্ত থাকি নিয়ে কর্ম ,
মেনে চলি ধর্ম ।
ঘুরিনা বখাটেদের সাথে ,
আরও সম্মান বাড়ে আমার
কমেনা তাতে ।
ছোটদের আদর বড়দের মর্যাদা ,
করি আমি সর্বদা ।
কেমন ওলট পালট হয়ে গেছে আজ ,
ভাল লাগেনা কোনও কাজ ।
বেকার হয়ে বসে আছি ,
সিগারেট এখন হয়েছে সাথী ।
হয়ে গেছি আজ বড় নষ্ট ,
হৃদয়ে এখন শুধু কষ্ট ।
পতিত হয়ে গেছি আমি
নিজেই বুঝতে পারি ,
আমি যে আজ অসহায়
শুধু করতে পারি আহাজারী ।
আমার অপ্রত্যাশিত পরিবর্তনের কারণ
কেহ জানেনা ,
কিন্তু তোমার তো নেই অজানা ।
কেনও দিই আমি তাঁসের আড্ডা ,
কেনও নিজেই নিজের বাজায় বারোটা ।
তুমিই তো জানও
এতটা পরিবর্তন শুধু তোমারী জন্য ,
আমিও জানি নতুন পথের পথিক আমি
এতে তুমি হওনি ধন্য ।
আমার এতটা পরবর্তন
তোমার ছিলনা কামনা ,
তাই তো বলছি তোমাকে
তুমি এসে আমায় বলনা ।
এই আমি তোমারে দিলাম দেখা ,
এবার থেকে যেনও হয় ভাল থাকা ।
দাও তুমি আমাকে
ভালবাসার প্রতিশ্রুতি,
আমি করবো চিত্ত শুদ্ধি ।
ধুমপান করবোনা ,
আগের মত হয়ে যাব
বেকার থাকবোনা ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



