( গালি না দিয়া তথ্য দিবেন আশাকরি)
বর্তমান সরকারের মন্ত্রী, এমপি ছাড়াও দলীয় নেতা,কর্মী, বুদ্ধিজীবি সকল মহলে একটি কথা খুব প্রচলিত। সেটি হল 'মুক্তিযুদ্ধের চেতনা'। সবাই এই চেতনা বাস্তবায়ন করতে চায়। আবার বিরোধী দলের সব কাজই নাকি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। অনেক বছর ধরে এই শব্দটির সাথে আমাদের পরিচয়। কিন্তু এ 'চেতনা' গুলি কী কী তা কিন্তু আমরা আম জনতা অনেকেই জানিনা।
এইচেতনা মুলক তথ্য গুলি কি সবার মাঝে বিতরণ যোগ্য?
নাকি রাজনোতিক দলের দলীয় সম্পদ?
এই মুক্তিযুদ্ধের চেতনা গুলি কি সংবিধানের মত ছাপার অক্ষরে প্রকাশ করা যায় না?
যেন আমরা আম জনতা দেশের বিভিন্ন দলের কাজকর্ম কোনটা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আর কোনটা মুক্তিযুদ্ধের বিপক্ষে সহজেই বুঝতে পারি। তখন হয়ত কোনো দলকে এই চেতনা নিয়ে দলবাজি বা গলাবাজি করতে হবে না। জনগন এর বিচার করতে পারবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


