,
,
এটি হচ্ছে নোবেল পাওয়ার সবচেয়ে সহজ তম উপায়।
আপনাকে হতে হবে আপনার এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী। এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করতে হবে । মানুষের উপরে অত্যাচার হবে ডালভাত। আপনার আশেপাশে কাউকে ঘর বাড়ি তৈরি করতে দিবেন না। এক কাঠা জমিও কেউ কেনাবেচা করতে পারবে না। আপনার এলাকায় অন্য এলাকার কেউ ঢুকতে পারবে না পুলিশ, বিজিবি, র্যাব এমনকি আর্মি ও নয়। তবে ক্রস ফায়ার থেকে সাবধান।
তারপর আপনার এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য সরকার দেনদরবার শুরু করবে। এক পর্যায়ে আপনার সাথে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি করবে। আপনার পোষা সন্ত্রাসীদের বাতিল অস্ত্র জমা দিয়ে আনসার এ চাকরি সহ নগদ অর্থ পাবেন।
আর আপনার এই শান্তি চুক্তির ফলে দেশের প্রধানমন্ত্রী ও আপনি এক সময় নোবেল শান্তি পুরস্কার এর জন্য মনোনয়ন পাবেন , এমন কি যথাযথ স্থানে তেল দিতে পারলে নোবেল পেয়ে যাবেন।
আর এটাই হল আমার জানা সবথেকে সহজ তম উপায়।
বিঃ দ্রঃ আমার এই ফর্মুলার সাথে এটর্নি জেনারেল এর "শেখ হাসিনা ও শন্তু লারমা নোবেল পাওয়ার হকদার" এর কোনো মিল নেই। মিলে গেলে ত হবে কাকতাল মাত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


