somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুকনো হাতে ঘিয়ের গন্ধ !

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দাদার দাদারা নাকি জমিদার ছিল, ঘোড়ায় চড়ে ঘুড়ে বেড়াতো এদিক সেদিক। গ্রামের নামটাও সাহেব পাড়া, ব্যাপার সেপারি আলাদা। ঈদে বাড়ি গেলে অনেকেই আমারে ডাকে ছোট মিয়াঁ বলে, ছোট ছেলে বলেই কিনা ছোট মিয়াঁ — কে জানে ? তবে নিজেকে জমিদারের উত্তরাধিকার ভাবতে জোস লাগে। দাদা পরদাদারা নিশ্চয়ই ঘিয়ের মধ্যে ডুবে থাকতো, তাইতো মাঝে মাঝে নিজের শুকনা হাতেও আমি ঘিয়ের ঘ্রাণ খুঁজে বেড়াই!

গতকাল একটা পত্রিকা পড়ছিলাম, শেষাংশ ছিল এমন, “সিমিন হোসেন রিমির উচিত পারিবারিক আদর্শ, ঐতিহ্য ও সুনাম বজায় রাখতে নির্যাতিতা মেয়েটির পাশে দাঁড়িয়ে তার ন্যায়বিচার পাওয়ার ব্যবস্থা করা। অন্যথায় শামুকের কামড়ে তার রাজনৈতিক অপমৃত্যুর আশংকা রয়েছে। এতে হুমকিতে পড়বে বঙ্গতাজ পরিবার”। — আহা কি ভয়ঙ্কর বিপদের কথা, এতো তুচ্ছ একটি কাজের মেয়ে, তার জন্য বঙ্গতাজ পরিবারের ঐতিহ্য আজ হুমকির মুখে! কঠোর বিচার করতে হবে, কঠিন অবস্থান নিতে হবে, পড়ন্ত জমিদারের হাত থেকে কোনভাবেই ঐতিহ্যের ঘিয়ের গন্ধ মুছে ফেলা যাবে না।

সংবাদ সম্মেলনে সিমিনের স্পষ্ট কথা – “আমার কোনো এপিএস নেই”। সংবাদ সম্মেলনে এপিএস কে হাইলাইট করে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, কারো অন্যায়ের জন্য গায়ে কাদা লাগবে, তা কেমনে হয়!

কাপাসিয়া নামের সঙ্গে মিল রেখেই মেয়েটির নাম রাখা হয়েছে ‘কাশফিয়া’। কোন একটি পত্রিকা যেন রেখেছে। এক নামের ঠেলায় পত্রিকার সব কপিতো শেষ হয়েছেই, সাথে ফটোকপি করতে করতে দোকানদার দিশেহারা। এই না হলে রিয়ালটাইম ডিসিসান, গর্বে বুক ভরে উঠেছে নিশ্চয় রিপোর্টারের এবং নাম প্রণেতার। ইন্ডিয়ান আইডলের পরে ক্লোজ-আপ-ওয়ান আর দিল্লির ধর্ষিতার পর কাপাসিয়ার কাশফিয়া। গর্বের সাথে ইন্ডিয়ান দাদাদের বললাম - “দেখো আমরা পিছিয়ে থাকতে পারি কিন্তু নিঃশ্বাস ফেলছি তোমাদের ঘাড়ের ওপর, আন্ডার এসটিমেট করার কোন সুযোগ নেই”।

এতগুলো রিয়ালটাইম সাকসেসফুল ডিসিসানের পরও কেন জানি কাশফিয়ার একটা কথা বুকে ত্রিশূলের মতো গেঁথে আছে, কোনভাবেই ভুলতে পারছি না, “আন্টি আমাকে বটি দিয়ে কোপানোর চেষ্টা করেছে, পিঠা খেতে চেয়েছি বলে গরম তেলে দু’হাত ডুবিয়ে দিয়েছে, বেলন দিয়ে ভেঙে দিয়েছে একটি দাঁতও।” উফফফ — আমি বুঝিনা কেনো তোরা এতো লোভ করিস? না খেয়েতো কেও মরে না, তবুও কেনো তোরা এতো খাওয়ার কাঙ্গাল? আন্টির ক্ষত না হয় শরীরের ওপর গেছে, কিন্তু আঙ্কেলের ক্ষত কেমনে দূর করবিরে কাশফিয়া? কেন এতো লোভ করিস?

তবুও শেষ পর্যন্ত আমরা খুশী, আমরা অন্তত আমাদের পড়ন্ত জমিদারীর ইজ্জত রক্ষা করতে পেরেছি, এখনও শুকনো হাতে ঘিয়ের ঘন্ধ খুঁজে বেড়াতেঁ পারি। নসিমন-করিমনের মতো ব্যাকডেটেড নামের বদলে তোরে একটা স্মার্ট নাম দিতে পেরেছি।

পাঁচশত বছরের পুরনো মহানুভব কাজলরেখা আজ ফিরে এসেছে মূর্তিমান পিশাচ হয়ে, সবকিছুই মনে হয় পরিবর্তিত হয়। যেমন হয়েছে রাজনীতি, রাজনীতির সাথে রাজনীতিবিদের এখন আর কোন বন্ধন নাই। পোড় খাওয়া রাজনীতিবিদের ৩৫-৪০ বছরের শ্রম আর একজন নষ্ট ব্যবসায়ির ৬ মাসের ইনকাম সমমূল্য হয়ে গেছে। তোরা পেটে লাগাম দিয়ে একটু সাবধানে থাকিস, নিজেরে আর পণ্য বানাস না, আমাদের বিজনেস করার সুযোগ দিস না, বুকে ত্রিশূলের যন্ত্রনা আর ভালো লাগে না —-

(ইফতি শিমুল)
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×