আকাশটা আজও মেঘলা.......
০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভেবনা ভুলে গেছি, হয়তো মাঝরাতের স্বপ্নে নেই কিন্তু সকালবেলার নির্ঘুম চোখ জ্বলাতে আছো। হয়তো তোমার মেনে নেওয়ার স্বভাব হয়ে গেছে কিংবা মানিয়ে নেওয়ার। রাতের চাঁদ দেখে তুমি হয়তো দীর্ঘশাস ফেল আর আমি দেখি না। তারাহীন রাত আমার কাছে বেকার।তুমি জানালা দিয়া বৃষ্টি দেখ কিনা জানিনা, আমি কিন্তু দেখিনা। আমি তখন ধোঁয়া ভরা আকাশে চরম উদাসীন। কে জানে হয়তো তোমার নক্ষত্রহীন আকাশে তারার জন্ম হয়েছে তবে আমার আকাশটা আজও মেঘলা। বাড়ীর ছাদগুলোতে আর তুমি থাকনা, সেখানে যতসব কাক চড়াই এর বাস। প্রবল ধুলোতে শ্বাস নেবার নির্মম প্রচেষ্টায় দীর্ঘশ্বাস হারিয়ে গেছে সেই কবেই। তবুও মাঝে মাঝে কুয়াশাঘেরা একলা রাতে কিছু নিয়ে ভাবতে গেলে অবধারিতভাবে তুমি এসে যাও, আবার চলেও যাও। আসলে তুমি মানিয়ে নিতে শিখেছ আর আমি মেনে নিতে। যোজন যোজন দূরে বাস করা লোকগুলো মনে হয় এভাবেই জীবনটাকে মেনে নেয়। এভাবেই মনে হয় এক অদৃষ্ট টানে তোমাকে আর ভোলা হয়না। তাই আকাশটা আজও মেঘলা

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন