তুমি যখন তাকাও আমার দিকে
সমস্ত পৃথিবী দেখতে পাই তোমার মাতাল করা
ঐদুটো চোখের তারায়।
তুমি যখন কথা বলো,
শান্ত ভোরে গেয়ে উঠা কিশোরীর
মূর্ছনা তোলা ভৈরবী রাগ বেজে উঠে
আমার প্রাণের শিরায়।
তুমি যখন কবিতা শোনাও,
পৃথিবীর সব রঙ এক হয়ে
আমার এ মরচে ধরা ব্ণহীন মনটাকে
নাচিয়ে বেড়ায় প্রজাপতি'র রঙিন ডানায়।
আর তুমি যখন চলে যাও,
বীভত্স বিষন্নতা গ্রাস করে
আমার চারপাশ,
অমাবস্যার নিকষ কালো অন্ধকার
অট্টহাসিতে গিলে খেতে আসে আমায়।
ইচ্ছে হয় রাতের এই নৈঃশব্দ ভেঙ্গে দিয়ে
চিত্কার করে বলি,
'আমাকে ছেড়ে না গেলেই কি নয় তোমার?'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






