somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নুহাশ পল্লীতে কিছুক্ষণ

৩১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইচ্ছেটা অনেকদিন যাবৎ মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিলো, নুহাশ পল্লী তে যাবো। ঢাকা থেকে দূরে কোথাও নিয়ে যাবার জন্যে মেয়ে হিমিকা'র আবদার সেই ইচ্ছেটাকে আরো জোরালো করে দিলো। সেই সাথে বাবা-মা এর ইচ্ছেতো ছিলোই। ২৮ তারিখ সকাল ১১টায় রওনা হলাম নুহাশ পল্লীর উদ্দেশ্যে। পথ যেন আর শেষ হচ্ছিলো না আমাদের। গাজীপুর চৌরাস্তা থেকে হোতাপাড়া যেতেই প্রায় ১ ঘণ্টা লেগে গেলো। তবে খারাপ লাগেনি ঐ পথ টুকু। পথের দুপাশে ঘন সবুজ বন যেন দু বাহু মেলে আলিঙ্গন করে নিয়ে যাচ্ছিলো আমাদের কে।
হোতাপাড়া এলো, বাঁ দিকে মোড় নিলাম আমরা।। বনের মাঝখান দিয়ে এগিয়ে চলেছে আঁকা বাকা সরু পথ। দু পাশে নিবিড় বনভূমি, আমি হারিয়ে গিয়েছিলাম স্বপ্নের জগতে। অতঃপর পৌঁছুলাম নুহাশ পল্লী। প্রথমেই গেলাম লিচুতলায় অবস্থিত হুমায়ুন আহমেদ-এর কবর দেখতে। নড়তে পারছিলাম না, অনেকক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম ঐ দিকে।
তারপর ঘুরে ঘুরে দেখলাম পুরো নুহাশ পল্লী। বুকের ভেতর একটা ব্যথা অনুভব করছিলাম, চারদিকের অযত্ন আর অবহেলা দেখে।
সবথেকে বেশী আঘাত পেয়েছি বৃষ্টিবিলাসের চরম খারাপ অবস্থা দেখে, জানিনা কর্তৃপক্ষ কিভাবে এটা সহ্য করেন.:(

জানতাম না আরো বেশী কষ্ট আমার জন্যে অপেক্ষা করছে,একটু সামনে এগিয়েই দেখলাম কী নির্মমভাবে স্যারের লাগানো গাছগুলোর পাতা ছিড়ছে কিছু অবিবেচক লোকজন। এভাবে যদি চলতে থাকে কদিন পর দেখা যাবে গাছগুলো সব পাতাশূণ্য।
দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই কিছু ছবি তুলেছি, সেগুলোই শেয়ার করছি এখানে।এই ছবিগুলো সবার কাছেই পরিচিত, তাই আমি ছবিতে নতুন করে কোন বর্ণনা দেইনি,





















ইচ্ছে করছিল স্যারের নিজহাতে লাগানো গাছগুলো একটু ছুঁয়ে দেখতে, কিন্তু ওটাতো সম্ভব নয়, পুরো সপ্তাহ লাগবে সব গাছ ছুঁয়ে দেখতে গেলে। ফিরে আসবার সময় প্রধান ভবনের সিঁড়িতে একটু সময়ের জন্যে বসেছিলাম, এই সিঁড়িতেই তো কত পদধুলি পড়েছে আমাদর প্রাণপ্রিয় লেখকের।
ফিরে আসতে ইচ্ছে করছিলনা। হিমিকাতো আসবেইনা, অনেকটা জোর করেই ওকে বের করে আনলাম।ইতোমধ্যে সূর্য ডুবে চারদিক অন্ধকার প্রায়, নিরিবিলি বুনো পথে অন্ধকারে নানরকম বিপদের আশংকা করে বাবা আমাকে তাড়া দিচ্ছিলেন শিগগির বের হতে, তাই নুহাশ পল্লীর ফটক বন্ধ হবার আগেই বের হতে হলো আমাদের ।

পরিশেষে সবার জ্ঞাতার্থে একটি তথ্য দিচ্ছি, সেটা হলো প্রতি বছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বিনা অনুমতিতে নুহাশপল্লীতে প্রবেশ করা যায়না। অন্যসময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে যে কেউ যেতে পারবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৯
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×