আমার স্বপ্নের জাল ছিঁড়ে গেছে সেই কখন।
তবুও চারদিক যখন ঢেকে যায় কলো আঁধারে;
ঠিক তখনই,
অবুঝ আমার স্বপ্নগুলো গুমরে ফেরে সারাক্ষণ।
আমি চিৎকার করি, হাহাকার করি;
কে আছো কোথায়, আমায় একটু আলো দাও।
নিস্তব্ধ চারিধার, মৃত্যু শীতল নিরবতা
যেন ভয়ংকর সরীসৃপ হয়ে আসছে ধেয়ে
ভীত কম্পমান আমায় গিলে খেতে।
অকস্মাৎ তোমার বজ্র নিনাদ হুংকার,
'জেগে উঠো মেয়ে, করো সৃষ্টি,
তোমার পথ, তোমার পৃথিবী'।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






