এক আমেরিকান, এক জাপানি এবং এক বাংলাদেশি ও তার বাচ্চা জাহাজে করে ভ্রমণে বেরিয়েছেন। হঠাৎ তিনজনের মধ্যে কে সেরা এ নিয়ে বেশ তুলকালাম শুরু হয়ে গেলো। এক পর্যায়ে আমেরিকান ভদ্রলোক নিজেকে সেরা প্রমাণ করতে তার পকেটে থাকা দুই বান্ডিল ডলার সমুদ্রে ফেলে দিলো, তখন বাংলাদেশি ভদ্রলোক বলল "আপনি ডলার গুলি এভাবে ফেলে দিলেন কেন?" তখন আমেরিকান উত্তর দিলেন "ইউএসএতে বিলিয়ন বিলিয়ন ডলার আছে, এটাতো কিছুইনা।" কিছুক্ষণ পর জাপানি ভদ্রলোক তার ‘ডিএসএলআর’ ক্যামেরাটি পানিতে ফেলে দিলেন। তখন বাংলাদেশি ভদ্রলোক বললেন "আপনি ক্যামেরাটি ফেলে দিলেন কেন?" তখন তিনি উত্তর দিলেন "জাপানে বস্তা বস্তা ক্যামেরা আছে, এ তেমন কিছুই না।" এরপর বাংলাদেশি লোকটি তার বাচ্চাকে ঘাড় ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দিলো। তখন বাকি দুই জন অবাক হয়ে নিজের বাচ্চা ছেলেকে ফেলে দেবার কারণ জানতে চাইলেন? তখন বাংলাদেশি উত্তর দিলেন "আমাদের দেশে মানুষের কোনো অভাব নাই, দুই-একটা গেলেও কিছু হয় না।
সাধারণত কৌতুক এখানেই শেষ হয়। কিন্তু এটা এখানেই শেষ নয়…..
কিছুক্ষন পর ভ্রমণকারিরা জাহাজ থেকে নেমে আসবেন এমন সময় তারা লক্ষ করলেন, যে ছেলেটিকে বাংলাদেশি লোকটি ফেলে দিয়েছিলো সে সমুদ্র হতে উঠে এসে বাংলাদেশি ভদ্রলোকটিকে বলছে "আব্বা ডলারের বান্ডিলতো পাইছি কিন্তু ক্যামেরা তো পাইলাম না।"
নোট : বাংলাদেশি ভদ্রলোক মূলত তার ছেলেকে ফেলে দিয়েছিলো ডলার ও ক্যামেরা খুঁজে আনার জন্যই, নদীমাতৃক দেশে আমাদের সব বাচ্চাই সাঁতার জানে। ছেলেটিও জানতো, তার বাবা সে সুযোগটাই নিয়েছিল। আমরা সত্যিই চালাক। আর বাংলাদেশে কোন অঞ্চলের মানুষ সত্যি চালাক তা সবার জানা আছেতো?
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




