যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ শুরু হওয়ার পর থেকেই অনলাইনে কিছুদিন যাবত এক ধরণের যুদ্ধ দেখতে পাচ্ছি, কেউ কেউ যেটাকে সাইবার যুদ্ধ নাম দিয়েছেন। যুদ্ধের বাইরে আরও একধরণের যুদ্ধ ৭১ সালেও হয়েছিল এদেশে। মুষ্টিমেয় কিছু লোক সেদিন পাকিস্তানের (পবিত্র স্থান) ভাঙণ ঠেকানোর জন্য, এদেশে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে, ইসলাম রক্ষার্থে সেদিন আমাদের মুক্তিযুদ্ধের(তাদের ভাষায় গোলমাল) বিরোধিতা করেছিলেন। শুধু বিরোধিতাতেই সীমাবদ্ধ থাকেনি অনেকের কর্মকান্ড। পাকিস্তানিদের সহায়তা থেকে শুরু করে প্রত্যক্ষ ধংসলীলায়ও মেতে উঠেছিল তারা। দেশ স্বাধীন হওয়ার পর তাদের বিচার শুরু করেও বঙ্গবন্ধুর মহানুভবতা কিংবা অন্যান্য পারিপার্শ্বিকতায় তখন তাদের বিচার করা যায়নি। আজ যখন চিহিত কিছু শীর্ষ যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে তরুণ প্রজন্ম জেগে উঠেছে, তখন আবার ৭১ এর ঘাতকদের প্রেতাত্মারা ফিরে এসেছে। তারাও ধর্মের দোহাই দিচ্ছে এখন। যেন একমাত্র তারাই মুসলমান, আর বাকিরা সব অমুসলিম। একটা জিনিস আমি বুঝি না, ইসলামের সাথে যুদ্ধাপরাধীদের বিচারের কী সম্পর্ক? আর কেউ হিন্দু, খ্রিস্টান কিংবা বৌদ্ধ হলে সে কি যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার অধিকার হারাবে? ইসলাম ধর্মেতো হত্যাকে মানবতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধ হিসেবে দেখানো হয়েছে। তাহলে ধর্মের সাথে অন্যায়ের বিচারের সংঘর্ষ কোথায়? ভাবতে কষ্ট হয় স্বাধীনতার ৪২ বছর পরও আমাদের নতুন প্রজন্মের মধ্যেও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ভিন্নমত আছে। এই লজ্জা, দুঃখ কোথায় রাখি? ৭১ এ আমাদের বাবা-চাচারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে ভুল করেছিলেন। আমরা নতুন প্রজন্ম কেন সেই একই ভুল করব? আমাদেরতো এখন ইতিহাস জানার, শেখার অনেক উপায় আছে, আমরা নিজেদের অনেক সচেতন হিসেবে দাবি করি। মুক্তিযুদ্ধতো আওয়ামী লীগ একা করেনি। তাহলে যুদ্ধাপরাধীদের বিচার শুধু তাদের একার দাবি হবে কেন? আমরা সবাই কেন দল, মত নির্বিশেষে ঘাতকদের বিচারের দাবিতে এক হতে পারছি না। আমাদের বাবা-চাচারা মুক্তিযুদ্ধ করে আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছেন। তাদের দায়িত্ব তারা পালন করে গেছেন। এখন সেই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচারের দায়িত্ব কি আমাদের নয়? যার যা পাওনা, তাকে সেটা দাও, গণদাবি একটাই।
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।