
আমি বৃষ্টি ভালোবাসি
কিন্তু যখন বৃষ্টি হয়,
ছাতার জন্য খোঁজাখুঁজি করি!
আমি রোদ ভালোবাসি
কিন্তু যখন রোদ উঠে,
দিশেহারা হয়ে ছায়া খুঁজি!
আমি সমুদ্রজল ভালোবাসি
কিন্তু যখন জল উত্তাল হয়ে আসে,
আমি সব ছেড়ে পালাতে ব্যস্ত হয়ে উঠি!
আমি বাতাস ভালোবাসি
কিন্তু যখন বাতাস বয়ে আসে,
আমি দরজা জানালা বন্ধ
করতে ব্যাস্ত হয় যাই!!
আমি প্রকৃতি ভালোবাসি
কিন্তু প্রকৃতি যখন সৌন্দর্য ছড়ায়
আমি বৃক্ষ উজাড় করে, ময়লা ফেলে ফেলে শহর গড়ি।
আমি তোমায় ভালোবাসি
হাসলে;
হ্যা আমিও ভালোবাসি!!
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




