সর্ববৃহৎ ট্রি-হাউস
২৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বজুড়েই অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতার নাম ট্রি-হাউস বা গাছবাড়ি। গাছের ওপর বসবাস! ভাবতেই কেমন যেন একটা পুলক বোধ হয়! ভাবতেই অবাক লাগে, গাছের উপর ঘর। পৃথিবীর অনেক জায়গাতেই রয়েছে গাছবাড়ি। এর মধ্যে কিছু রয়েছে প্রাচীন উপজাতিদের সত্যিকার বসবাসের জায়গা। আবার এর অনেকগুলো তৈরি করা হয়েছে নিতান্তই শখের বশে। সে রকমই একজন শখের মানুষ হরেস বারজেস। তিনি যে গাছবাড়ি বা ট্রি-হাউসটি তৈরি করেছেন সেটিই বিশ্বের সর্ববৃহৎ 'ট্রি-হাউস'। এ বাড়িটিকে তিনি ঈশ্বরের বাড়ি বলে অভিহিত করেন।
১৯৯৩ সাল থেকে এ গাছবাড়ির পরিকল্পনা ও কাজ শুরু করেন বারজেস। এটি কেবল একটি ট্রি হাউসই নয়, রীতিমতো একটা বিশাল বাড়ি! এতে রয়েছে ছোট একটি বাস্কেট বল কোচ, যার নিচে ২৫৮টি গজাল দেওয়া। বারজেস প্রচণ্ডরকম ঈশ্বর বিশ্বাসী মানুষ। আর এটিকে ঈশ্বরের বাড়ি বলার পেছনে একটা কারণ রয়েছে। বারজেস জানান, একদিন প্রার্থনায় ঈশ্বরের কাছ থেকে তিনি ট্রি-হাউস বানানোর আদেশ পান। ঈশ্বর তাকে সবরকম সহযোগিতারও আশ্বাস দেন। এ বাড়ি তৈরির কাজে তিনি ব্যবহার করেছেন গ্যারেজ, স্টোর রুম ও গোলাঘর থেকে পরিত্যক্ত জিনিসপত্র। বাড়িটি তৈরি করতে মোট ব্যয় হয়েছে ১২ হাজার ডলার।
Read Details>>>
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?
রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন