somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধূসর পান্ডুলিপি (দিনা ফিরে এসো, ক্লিউপেট্রা হয়ে)

০৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিবিয়ায় দিনগুলো সুন্দর ছিলো। আমি সুনীল সাগর দেখেছিলাম, দেখেছিলাম মরুময় পর্বতমালা। কি দেখি নাই?

আমাদের বাড়ির সামনে ছিলো ভুমধ্যসাগরের বীচ, আর পেছনে ছিলো দিগন্ত ছোয়া বিশাল পাহাড়। কেউ কোন দিন যার শীর্ষ ছুয়ে দেখেনি।

আমি যে স্কুলে পড়তাম, তাও ছিলো পাহাড়ি উপত্যকায়। আল-মার্জ শহরের নাম। আমাদের শহর থেকে ৩৫ কিঃমিঃ দূরে। আমরা কয়েকজন ছেলে মেয়ে একসাথে স্কুলে যেতাম। তার মধ্যে পোল্যান্ডের ভাই-বোন, মিশরের একটি মেয়ে, আর লিবিয়ান একটি ছেলে ছিল।

মিশরীয় মেয়েটির নাম ছিলো দিনা। আমি ক্লিওপেট্রার পাশে ছিলাম বছর গুলোতে আজ বুঝতে পেরে খুব প্রেম নিবেদন করতে ইচ্ছা করে তাকে।

দিনারা ছিলো দুই বোন। দিনার চেহারার বর্ণনা করা যায় না। স্বর্গের পরি অথবা মর্তের স্বরস্বতি দেবী যেন। ক্লাসে আমার পাশে বসতো, যখন নার্সারি আর কেজি ওয়ানে পড়েছি। সব সময় আমার লেখায়, পড়ায় যেন ছায়ার মত লেগে থাকতো সে। ব্লন্ড ছিলো। চোখ দুটো কেমন যেন মায়াময়। আমি অঙ্ক না পারলে আমাকে অঙ্ক করে দিত, বকা খেলে টিচারের কাছে সুপারিশ করতো।

ওকে নিয়ে একটা ঘটনা খুব মনে পরে। একদিন টিফিন টাইম থেকে ক্লাসে গিয়ে দেখি বেচারির সারা গায়ে পানি। হোসেন নামে একটি ছেলে তাকে ভিজিয়ে দিয়েছে। যদিও সেদিনকার মত বিচার করেছিলেন টিচার, আমি দমে যাই নি। কিসের বিচার? কান ধরে উঠবস করা কোন বিচার না।

বাবাকে বলে দিলাম। বাবা স্কুলের গভর্নিং বডিতে ছিলেন। তিনি ছেলেটাকে পরের দিন খুব করে বুঝিয়ে দিলেন এসব করতে হয় না। কিন্তু যাহা লাউ তাহাই কদু হয়ে রইল।

কেজি-২ তে ওঠার সময় দিনা তার দেশে ফিরে গেল। আমাকে একা ফেলে। মিস করা কাকে বলে তখন জানতাম না। কিন্তু এখন পাগলের মত মিস করতে শিখেছি ওকে। দিনা যদি আবার আসতে?

স্কুলের বারান্দা আর মাঠের পাশে মরুভূমির ক্লান্ত হাহাকার। স্টিলের তৈরী স্কুলটি আমার জন্য বিষময় হয়ে গিয়েছিলো। সেই শোক কাটাতে হবে কেমন করে? দিনার দেওয়া হাতে লেখা এ বি সি ডি, আর কিছু করে দেওয়া অঙ্ক সংরক্ষণ করে রেখে দিলাম। কিন্তু ১৯৯৪ সালে ফিরে দেশে ফিরে আসার সময় নিয়ে আসতে আর মনে ছিলো না।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×