আজ দুপুরে একটি কাজে অফিসের গাড়ি নিয়ে গিয়েছিলাম বালুঘাটে। বাড্ডা থেকে মিরপুর হয়ে বালুঘাট বেশি দূর হয় বলে ড্রাইভার উত্তরা জসিম উদ্দিন রোড দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। দুলিপাড়া পার হবার পর (জায়গাটার নাম জানিনা) যখন আমরা এয়ারপোর্টের দেয়াল ঘেষা রাস্তা ধরে যাচ্ছিলাম। হঠাৎ দেখি সামনে একজন নেশাখোরদের মত দেখতে কাল শার্ট পরা যুবক গাড়ি থামার নির্দেশ দিচ্ছে। গাড়ি থামানোর পর যা শুনলাম তা হল আমাদের গাড়ির পেছনের বাম্পারে লেগে নাকি তাদের মটর সাইকেলের হেডলাইট ভেঙে গেছে, সাথে ড্রাইভারকে অশ্রাব্য ভাষায় গালাগালি। বাস্তবিক অর্থে আমরা এমন কোন আওয়াজ পাইনি বা চলার পথে ওদের বাইক দেখিনি। লোকটি হঠাৎ একটি মোড় থেকে উদয় হয়। যা হোক আমি পেছনে গেলাম বাইকটি দেখতে। দেখলাম ভাঙ্গাটি সদ্য নয়। কিন্তু কিছু বলতে সাহস হল না কারন সাথে আরেকজন ছিল। আর আশেপাশে লোকজনও নেই রাস্তা ফাঁকা, তারপর ঐ এলাকার ছেলে, আবার পরিচয় দিল ছাত্রলীগ করে। তাদের দাবি ১৮ শ টাকা লাইটের দাম। ড্রাইভার ১ শ টাকা দিতে চাইলে বলল তাদের অপমান করা হচ্ছে। এরপর তাঁরা বলতে থাকে টাকা না দিলে পোলাপাইন আসবে তখন মোবাইল, গাড়ির সামনের গ্লাস দুইই যাবে। উপায় না দেখে আমার কাছে অল্প যা টাকা ছিল সব দিয়ে দিলাম। অফিসের গাড়ি বলে কথা আবার ড্রাইভারকেও বারবার হুমকি দিচ্ছিল মারপিট শুরু করল বলে। টাকা পেয়ে তাঁরা আমার ওয়ালেট, পকেট সার্চ করে দেখল আরো আছে কিনা। কিন্তু কিছুই পেল না। এরপর বাইক নিয়ে তাঁরা দ্রুত প্রস্থান করে। আমার সস্তা পুরানো মোবাইলটা নিতে বোধ হয় তাদের আগ্রহ হল না। ব্যাপারটি ঘটে যায় ১০ মিনিটে।
জীবনে প্রথমবার ছিনতাইকারীর হাতে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৩
৮টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন
দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন
ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!
এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।