যখন সামুতে একজন সাধারন ব্লগার হলাম। মনে খুব আনন্দ হচ্ছিল যে আমার লেখা ব্লগের প্রথম পাতায় প্রকাশ পাবে এছাড়া সকল পোস্ট গুলো দেখতে পাব। এরপর থেকে কাজ সেরে বাসায় এসেই প্রথম কাজ ছিল সামুতে ঢুমেরে কে কি লিখেছে তা দেখে নেয়া। সামুতে প্রকাশিত ভ্রমণ বিষয়ক পোস্ট গুলো হল আমার পছন্দের শীর্ষে এরপর পছন্দের মধ্যে মুভি রিভিউ, গানের-বইয়ের লিংক, টেকি সাহায্য, রম্য রচনা গুলো রয়েছে। ভ্রমণ বিষয়ক পোস্ট গুলো পড়ে মনে হয় এখনি চলে যাই। পোস্ট গুলো পড়ার পর ধীরে ধীরে আগ্রহ তৈরী হচ্ছে অজানাকে জানার। আমার মত হয়ত অনেকেরই জীবন নিয়ে অন্যরকম ভাবনা তৈরী হচ্ছে। এক্ষেত্রে সামু সত্যিই সফল একটি ব্লগ। ধর্ম বিষয়ক পোস্ট গুলোতে বেশি সময় দেইনি। চিন্তা হল আমি আমার মত থাকব। গতকাল আন্যদিন গুলোর মত পোস্ট গুলো পড়ছিলাম, একটি পোস্ট দেখে চমকে উঠলাম, ধর্ম নিরপেক্ষতার আড়ালে একজন বিদ্বেষ ছড়াচ্ছে। এরপর ব্লগের পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ে। এদের মূল উদ্দেশ্য সামুকে ধ্বংস করা। মডুরা কি তা বুঝেনা। যদি বুঝে থাকে তাহলে পোস্টটি সরাতে এত সময় কেন নিল? যেমন আছে আস্তিক মৌলবাদী তেমনি এরা নাস্তিক মৌলবাদী, এরা (মৌলবাদীরা) সবখানেই গণ্ডগোল পাকাতে চায়। ভাল কোন কিছু দেখলেই এদের চুলকাতে থাকে কখন তা নষ্ট করা যায়। এদের থেকে সুস্থ মানুষদের দূরে থাকতে হবে। আমরা যত ওদের পেছনে সময় দেব ওরা তত শক্তিশালী হয়ে উঠবে। আমাদের উচিত ওদের গুরুত্ব না দেয়া। একসময় ওরা ঘেউ ঘেউ করে ক্লান্ত হয়ে একাই চলে যাবে। ব্লগের পরিবেশ সুস্থ রাখার দায়িত্ব যতটুকু মডুদের ততটুকু আমাদের।
আলোচিত ব্লগ
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।