somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মান সম্মত বাংলা ছবি পর্যালোচনা-"ভালবাসার রং"

১৯ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জীবন এমন হয়েছে সময় পাওয়া দুষ্কর। মনে বড় আশা ছিল হুমায়ুন স্যারের ঘেটুপুত্র কমলা ছবিটা দেখব। আজ শুক্রবার সে আশা নিয়েই গিয়েছিলাম বলাকা সিনেমা হলে। যাওয়ার পর শুনি ছবিটার প্রদর্শনী শেষ। এখন চলছে RED ক্যামেরায় নির্মিত দেশের প্রথম ডিজিটাল চলচ্চিত্র “ভালবাসার রং” এবং শাকিব খান আভিনীত “প্রেম” ছবি দুটি। তো কি আর করা এসেছি যখন ছবিতো দেখতেই হবে। তাই ভালবাসার রং ছবিটা দেখার জন্য টিকেট কিনলাম। ছবি শুরু হয় ১০টা ৩০ মিনিটে, আমি প্রবেশ করলাম ৪০ মিনিটে। গিয়ে দেখি মুরগী চোরের বিচার হচ্ছে আর চোর নায়ক নিজেই, চোর ছেলেকে বাঁচাতে বাবার অদ্ভুত কিছু যুক্তি বেশ হাস্য রসের সৃষ্টি করে। এছাড়াও ছবির মাঝে মাঝে বেশ কিছু হাস্য রসাত্নক দৃশ্য রয়েছে। আমি বলব নায়কের মামু কাবিলার কাণ্ড কারখানা দর্শকদের আনন্দ দিতে পুরোপুরি সফল। ছবি দেখে প্রচুর হেসেছি। আমার কাছে ভালো লেগেছে, কার কেমন লেগেছে জানিনা।

ভালোলাগাঃ-
• ছবি একেবারে ঝকঝকে।
• শব্দের মান অসাধারণ।
• গানগুলোও আসাধারণ।
• কাহিনী চিরাচরিতের মধ্যে সামান্য ভিন্ন।
• নায়ক-নায়িকা সুন্দর।
• বাচন ভঙ্গি ভাল।
• অশ্লিলতা একেবারে নেই।
• পোষাক নির্বাচন ভাল।
• শুটিং লোকেশন নির্বাচন চমৎকার।

মন্দলাগাঃ-
আমার কাছে মন্দ লাগেনি। তবে কিছু কিছু বিষয় আরও ভালো করতে হবে। যেমন-
• নায়ক নায়িকার বিশেষ করে নায়কের আভিনয় দক্ষতা বাড়াতে হবে। হয়তো সময়ের সাথে ঠিক হয়ে যাবে।
• কাহিনীতে সামান্য গোজামিল দেয়া হয়েছে।


বিত্তশালিরা চলচ্চিত্র নির্মানে এগিয়ে এলে হয়তো কিছু সমস্যার সমাধান হবে। সবচেয়ে বেশি উপকৃত হবে আমাদের চলচ্চিত্র শিল্প, আমরা আরো ভালোমানের চলচ্চিত্র পাব। আমরা যারা দর্শক তাদের উচিত সিনেমা হলে গিয়ে নিজেদের ছবি দেখা যাতে শিল্পটি ধ্বংস না হয়ে যায়। অনেক টাকা ব্যায় করে যারা ছবি তৈরি করেন তারা যদি লাভবান না হন একদিন তারা সরে যাবেন যা আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য ক্ষতিকর হবে। সবশেষে, যে যাই বলুন ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একদিন আমরা বিশ্বমানের চলচ্চিত্র নির্মান করবই ইনশাল্লাহ্। আসুন আমরা হলে গিয়ে ছবি দেখি। ঢাকাই ছবিতে নায়ক নায়িকার মেদ ভুরির দিন শেষ। নায়ক-নায়িকা (বাপ্পী চৌধুরী-মাহিয়া মাহি) এবং পরিচালক শাহীন-সুমনকে অভিনন্দন একটি চমৎকার ছবি উপহার দেয়ার জন্য। আপনারা আরো ভালো ছবি তৈরি করুন আমরা আপনাদের পাশে আছি।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১২ রাত ৮:২৯
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×