somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বই, একটি মুভি “দি একসরসিস্ট”

২০ শে মে, ২০১৪ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ভৌতিক বা অলৌকিক বিষয় কার না ভাল লাগে। ছোটবেলায় আমরা সবাই নানি-দাদিদের ব্যাতিব্যাস্ত করে রাখতাম একটা গল্প বল না, একটা গল্প বল। নানি-দাদিরাও বোধ হয় গল্প শোনাতে বেশ আনন্দ পেতেন। আমি তাদের অনেক বিরক্ত করেছি বিশেষ করে আমার নানিকে। কারন দাদির চেয়ে নানির গল্পের ঝুলিটা বড় ছিল। শোনা গল্প গুলোর মাঝে ভূতের গল্প গুলোই ছিল সবচেয়ে আকর্ষণীয়। আমিতো আমার নানির কাছ থেকে এক গল্প বহুবার শুনতাম। বারবার শোনার পরও আবার শুনতে ইচ্ছে হত, ছেলেবেলার মন তাই হয়ত। পছন্দের গল্প গুলোর নিজের বানানো শিরোনাম থাকত যেমন দুই মাথা ভূতের গল্প, তেলের পিঠা ভূতের গল্প এরকম। যখন ভালভাবে পড়তে শিখলাম এর ওর কাছ থেকে বই ধার নিয়ে গল্পের বই পড়তাম সেগুলোর বেশিরভাগই ভূতের বা রহস্য গল্প। বই পড়ার প্রচন্ড নেশা আমার ছোটবেলা থেকেই। সময় পেলেই বই নিয়ে বসে পড়তাম এখনও পড়ি, কেউ আবার ভেবে বসবেননা পাঠ্য বই। এখন আধুনিক সময় ইন্টারনেট থেকে ফ্রি পিডিএফ বই ডাউনলোড করে পড়া যায়। যদিও আমার কাছে কাগজের বই সবথেকে প্রিয় কিন্তু সব সময় কিনে পড়া যায়না। পকেটের ব্যাপারটাও দেখতে হয় :-B :-B । হুমায়ুন স্যারের বই আমার খুব ভাল লাগে আমি তার একজন পাগলা ভক্ত। ইন্টারনেট থেকে আমি তার বেশ কিছু বই ডাউনলোড করে পড়েছি তার মধ্যে স্যারের অনুবাদ করা “ দি একসরসিস্ট’’ বইটিও রয়েছে। এটি একটি পিশাচ কাহিনী হলেও ভৌতিক ব্যাপার গুলো বেশ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। মূল লেখক “পিটার ব্লেটি”। ভূমিকায় হুমায়ুন স্যার বইটি অনুবাদের পেছনের পটভূমি ব্যাখ্যা করেছেন। আমার কাছে বইটি অসাধারন মনে না হলেও খারাপ নাগেনি।



কেউ চাইলে বইটি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

ভূতের গল্প বা বই ভাল লাগলেও ভূতের মুভি আমি খুব একটা পছন্দ করিনা। হলিউডের ভূতের মুভি দেখলে বিরক্ত লাগে। তবে একটা মুভি আমি বেশ আগ্রহ নিয়ে দেখেছি সেটি “The Exorcist”। লেখক পিটার ব্লেটি এবং পরিচালনা করেছেন উইলিয়াম ফ্রেইডকিন। মুভিটি আগ্রহ নিয়ে দেখার কারন পাঠ্য ও চাক্ষুস দেখার মিল কতটুকু তা দেখা। মিল কতটুকু আপনারা পড়ে এবং দেখেই মিলিয়ে নিবেন আমি বলে দিব না। যদিও ভয় পাওয়ার মত তেমন কোন বিষয় নেই তবুও আমার কাছে মুভিটি দারুন লেগেছে।



কারো আগ্রহ থাকলে এখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। মুভিটি টরেন্ট দিয়ে ডাউনলোড করতে হবে, মাত্র ৯০৪ মেগাবাইট।


পরিশেষে আমি আমার দাদি ও নানির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি, তারা দুজনেই পরলোকগমন করেছেন। সৃষ্টিকর্তা যেন পরপারে তাদের পরম আনন্দে রাখেন যেমনটি আমরা ছিলাম। পৃথিবীর সকল দাদি ও নানিদের প্রতি স্রদ্ধা যারা রাত জেগে তাদের নাতি নাতনিদের গল্প বলে ঘুম পাড়ান।

বি. দ্র.- ভূতের মুভি গভীর রাতে একা লাইট বন্ধ করে দরজা জানালা খুলে না দেখলে মজা পাবেন না। আর কেমন লাগল জানাবেন দয়া করে। যারা পড়েছেন ও দেখেছেন তাদেরও অভিজ্ঞতা জানাতে ভুলবেন না।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×