মধ্যবিত্তরাই স্বপ্নবিলাসী বেশি হয়
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মধ্যবিত্ত ছেলে-মেয়ে গুলোর মধ্যে প্রায়শই বিপরীতমুখী চরিত্র দেখা যায় । এরা খুব অল্প বয়সে জেনে যায় বেশীর ভাগ চাওয়াই পূরণ হওয়ার মত না , কিন্তু মনে মনে স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার । বয়স বাড়ে ,কমতে থাকে স্বপ্নের পরিধি, রঙ । তখন মনে জন্মায় অভিমান । কেন বাবার অনেক টাকা নেই ? কেন আশেপাশের কিছু অপদার্থ মানুষ কেবল বাবার টাকা আছে বলে আরাম আয়েশ, স্বাচ্ছন্দ্যে জীবন পার করবে ? মনে ক্ষোভ থাকে, কিন্তু এরা অভিযোগ করে না ।জীবনের সামনে এদের খুব দ্রুত দাঁড়াতে হয় । এরা সকালে উঠে বিছানার পাশের বেল বাজিয়ে বাসি মুখে মর্নিং টি আনিয়ে খায় না । মানি ব্যাগে টাকার চেয়ে কাগজের পরিমাণই বেশী থাকে। মনে মনে হয়তো কাউকে খুব গভীর ভাবে ভালোবাসে , কিন্তু ভেতরের জটিলতার জন্য প্রিয় মানুষের খুব কাছে যায়না । এরা কল্পনা বিলাসী হয়েও বাস্তববাদী । এরা স্বপ্ন দেখে । দেখতে হয়, নিজের অবস্থাকে একটু সহনীয় করে নেওয়ার জন্যেই । মধ্যবিত্ত পরিবারগুলো আসলে “একদিনের অপেক্ষায় থাকে , যে একদিনে সবকিছু বদলে যাবে । এই একদিন“ খুব বিপদজনক শব্দ ; সম্ভবত “ কোনদিন নয় “এরই এক নামান্তর । তারাও সেটা জানে ,কিন্তু তা মানতে রাজী না । মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা তাই পারে না উচ্চাশা নিয়ে চলতে, পাছে না তাদের অবস্থান নীচু হয়ে যায় ৷
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা...
...বাকিটুকু পড়ুন
বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,...
...বাকিটুকু পড়ুন