somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা প্রত্যেকে খুব 'স্বার্থপর '। কেউ
স্বীকার করুক বা না-ই
করুক :/

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বেশিরভাগ সময়ে সম্পর্ক নিয়ে লেখি । মানুষ নিয়ে লেখি ।
আবেগ আর অনুভূতির কথা লিখি । যে দুটো এখন বিলুপ্তির পথে ।

অথচ মানুষের প্রয়োজনেই এগুলো বাঁচানো দরকার । অনেকের
প্রশ্ন, কেনো এই টপিক নিয়েই শুধু লেখি ? কেনো দেশ-জাতি, খুন-
হত্যা-প্রতিবাদ নিয়ে বেশি লিখি না ? কেনো ম্যাচিউরড
লেখা লেখি না ?
সবকিছুর পরেও আমার কাছে বাস্তবতা হলো, স্বার্থপরতা !
আমরা প্রত্যেকে খুব স্বার্থপর । কেউ
স্বীকার করুক বা না-ই
করুক ।

দিনশেষে ঘরে ফিরে যে ছেলেটা বাবা-মায়ের ঝগড়া দেখে,
যে মেয়েটা চোখের সামনে ক্যান্সারে আক্রান্ত
বাবাকে ধীরে ধীরে মরে যেতে দেখে, যে মা তার সন্তানকে অন্ধকার
জগতের বাসিন্দা হয়ে যেতে দেখে, যে বাবা তার একমাত্র মেয়েটার
বিয়ে হচ্ছে না বলে নির্ঘুম রাত কাটায়, একই ছাদের নিচে শুয়েও
যে স্বামী-স্ত্রী একে অন্যের থেকে যোজন যোজন দূরে থাকে,
যে বাচ্চা মেয়েটার রাতের বেলায় ঘুম ভাঙে শরীরে তার আপন
ভাইয়ের হাতের অনাকাঙ্খিত স্পর্শে, তাদেরকে আর যাই হোক, দেশ-
জাতি-পৃথিবী-সমাজ কোনো কিছুই স্পর্শ করে না !

মনের অশান্তির অনেকগুলো ধরন ।
আমি যদি বলি-
- একটা কুকুর রাস্তায় মারা গ্যাছে, কিংবা,
- অচেনা একজন অ্যাক্সিডেন্টে মারা গ্যাছে, কিংবা,
- পাড়ার রহমত ভাই মারা গ্যাছে, কিংবা,
- হাসপাতালে তোমার মা মারা গ্যাছে !

তাহলে কি সবক্ষেত্রেই আবেগের গভীরতা এক হবে ? আমি জানি,
হবে না ! কারণ মানুষ স্বার্থপর ! আমরা সবাই স্বার্থপর ! কেউ
স্বীকার করুক আর না-ই করুক !
মানুষ দিনশেষে বেশি কিছু চায় না...খুব সামান্য শান্ত একটা ঘর চায়
আর চায় সেই ঘরে এমন কেউ
থাকুক, যে প্রশ্ন করবে, 'আচ্ছা,
সারাটা দিন কেমন ছিলে তুমি ?'

যে ঘরে এমন একটা মানুষ থাকবে, যাকে আঁকড়ে ধরে হাউমাউ
করে কাঁদা যায় নির্দ্বিধায়, নিঃসঙ্কোচে !
মানুষ যতোটা না স্বার্থপর, তার থেকেও অনেক বেশি একা !

দেশ-
জাতি অনেকের কাছেই অনেক বড় একটা শব্দ !
সারাদিন দেশের
জন্যে ভেবে ভেবে ঘরে ফেরা মানুষটাকে বুকে আঁকড়ে ধরার
মতো কেউ
না থাকলে, কিংবা, থেকেও কেউ
আঁকড়ে না ধরলে, সেই
মানুষটা আর যা-ই হোক, শূন্যতাকে সুখের
বেড়াজালে বাঁধতে পারে না !

নাহ, মানুষের সবচেয়ে কষ্টের অনুভতি তার প্রিয়জনদের জীবন
থেকে হারিয়ে ফেলা নয় । মানুষের সবচেয়ে বড় কষ্টের অনুভূতি হলো,
নিজেকে হারিয়ে ফেলা !

অন্য অন্য অনেককে মূল্য
দিতে দিতে নিজেকেই ভুলে যাওয়া ! পুরো পৃথিবীর মাঝখানে একদিন
হুট করেই আবিষ্কার করা তার এমন কেউ
থেকেও নেই,

যে পৃথিবীর
সবটুকু মায়া-মমতা-ভালোবাসা দিয়ে একবার অন্তত জিজ্ঞেস করবে-
'একলা মানুষ, তুমি সত্যিই ভালো আছো তো ?'
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প: আমি ডাক্তার হবো

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৫

দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×