somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: পান্তা-ইলিশ

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মামা-বাড়ির পানের বরজে কাজ করতো
আকছু ভাই।তখন আমি চতুর্থ বা পঞ্চম
শ্রেণিতে পড়ি।প্রতিদিন ভোর ৬-৭ টার
দিকে আসতো বরজে কাজ করতে।মামা
বাড়ির দাদুর সাথে ভোরে হাঁটতে
হাঁটতে বরজে যেতাম।বরজের পিলে
পিলে হাঁটতাম।তখন পানের লতার
প্যাচানো জটিলতা সম্পর্কেও আমার
কোনো ধারণা ছিল না।প্রতিটা পানের
বেড়ে ওটায় আকছু ভাইয়ের কি শ্রম, কি
আন্তরিকতা, কি পরম মমতা; তা নিজেই
প্রত্যক্ষ করেছি।ভোর থেকে সন্ধ্যা
পর্যন্ত চলে আকছু ভাইয়ের পান-প্রীতি-
কর্ম ।
ভোরে সে ছোট্ট কুটির থেকে বের হয়
সরিষা তেল আর কাচা লংকা দিয়ে
পান্তা ভাত খেয়ে।তার দুপুরের খাওয়া
হতো মামা-বাড়িতেই।সন ্ধ্যা হলেই
সে তার ছোট্ট কুটিরে ফিরে যেত।
একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম:
আচ্ছা, তুমি প্রতিদিন ভোরে পান্তা
ভাত খাও কেন? পান্তা খেতে কি খুব
মজা?
আকছু ভাই কিছুক্ষণ পানের লতিতে উলু
বাধা বাদ দিয়ে আমার দিকে ফ্যাল
ফ্যাল করে তাকিয়ে আছে।মুহূর্তেই কখন
যে অঝরেই তার অশ্রু ঝরে গেলো টের
পেলাম না।শুধু টের পেলাম, তার গলার
স্বর পরিবর্তন হয়ে গেছে।সে মুখ নিচু
করে কথা বলছে।ভাঙা ভাঙা গলায় সে
বললো, 'আমাগের মতো গরীব মানষের
জন্যি পান্তা ভাতই ভালো।আমরা তো আর
তিন বেলা ভালো খাতি পারিনে।
তোমার মামাগে বরজে সারাদিন
খ্যাটে পায় ৪০ ট্যাহা।তিন ছ্যালে
ম্যায়ে আর বউ আচে বাড়ি।এই ট্যাহায়
বাজার করবো কি আর ওদের খাওয়াবো
কি? আমি তো দুপুরে তোমার মামাগে
ইহানে খায় বইলে এট্টু খরচ কইমে
যায়।তা না হলি তো পান্তাও জুটতো না।
আমাগে বাড়ি একবেলা উনুন (চুলো)
জ্বলে; বাকি দু'বেলা উনুন নিবানো
থ্যায়ে।বিয়ান বেলা আমাগে বাড়ির
সবাই পান্তা ভাত কাঁচা ঝাল (মরিচ)
দিয়েই খাইয়ে ফেলে।শুধু দুপুরে উনুন
জ্বালায় বউ।যা তরকারি কিনতি পারি,
তা আধ-পেটা করে দুপুরে আর রাত্রি
ব্যালায় খায়।বিয়ান ব্যালার জন্যি
আর কিছু থ্যাহে না।যা ভাত থ্যাহে তা
বউ পানিতে ভিজায়ে র্যাহে।বিয়ান
বেলায় বউ-ছ্যালে-ম্যায় ে সবাই
মিলে সরষের তেল আর ঝাল মাইখে সব
পান্তা খাইয়ে ফ্যালায়'।

আচ্ছা, প্রতিদিন যারা পান্তা খায়;
তারাও কি পহেলা বৈশাখে পান্তা
খাবে? বুঝলাম ওরাও এই বিশেষদিনে
পান্তা খাবে, কিন্তু ওরা কি ইলিশের
গন্ধটুকুও পাবে?
আমার কথা স্পষ্ট, বাংলা সনের প্রথম
দিনে বাঙালিপনা দেখাতে যদি
পান্তা ভাত খান, তবে অবশ্যই বাইরে
বের হবেন ছেড়া লুঙ্গি বা ছেড়া ধুতি
পরে।কারণ, যে কৃষক প্রতিদিন ভোরে
পান্তা ভাত খায়; তার পরনে কিন্তু
দামি পাঞ্জাবি বা দামি ফতুয়া থাকে
না বা দামি জিন্স বা দামি পাজামা
থাকে না।থাকে ময়লা লুঙ্গি বা ছেড়া
লুঙ্গি অথবা ময়লা ধুতি বা ছেড়া ধুতি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×