সঙক্ষিপ্ত সঙবাদ - ৩
১২ ই মে, ২০১০ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুলিশকে ইভটিজিং করার কারণে জনৈক পুলিশকে পুলিশের গণ ধোলাই
খালিশপুরে মহিলা পুলিশকে উত্ত্যক্ত করতে গিয়ে 'অমুক' থানার এক পুরুষ পুলিশ সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে 'তমুক' থানার পুলিশেরা। আজ জনৈক মহিলা পুলিশ এক বুটপালিশওয়ালার কাছে বুট পালিশ করানোর সময় এক পুরুষ পুলিশকে ঐ মহিলা পুলিশকে বিরক্ত করতে দেখে এক ইলিশ মাছ বিক্রেতা কিছু দূরেই বালিশের দোকানের সামনে দাড়ানো 'তমুক' থানার পুলিশদের কাছে গিয়ে উক্ত পুরুষ পুলিশটির নামে নালিশ জানায়। 'তমুক' থানার পুলিশেরা তখন বুট পালিশওয়ালার কাছে এসে ঐ 'অমুক' থানার পুলিশটিকে বিরক্ত করতে নিষেধ করলে 'অমুক' থানার পুলিশটি রেগে গিয়ে 'তমুক' থানার পুলিশদেরকে চল্লিশবার ফুলিশ বলে গালি দেয়। এতে 'তমুক' থানার পুলিশেরা ক্ষেপে গিয়ে তাকে বিশেষ রকম 'মালিশ' দিয়ে স্থানীয় থানা পুলিশের কাছে সোপর্দ করে।
থানায় পুলিশের এক সালিশে পুলিশ প্রধান পুরুষ পুলিশটিকে "মহিলা পুলিশটিকে চল্লিশটি নেইল পলিশ কিনে দিতে ভুলিস না" - নির্দেশ দিয়ে খালাস করে দেয়।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১০ সকাল ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন