somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাষী - তামাশা # ৪

১৮ ই জুন, ২০১০ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার এক চাষী গোয়াল ঘরে গিয়ে বললেন, "এখানে যে কয়টি গরু আছে, তার মাঝে একটি গরু খুবই পাজী।" শুনে প্রথম গরুটি ভাবলো, আমি তো কখনো কোনো ঝামেলা করিনা। সুতরাং, উনি নিশ্চয়ই আমার কথা বলছেন না। দ্বিতীয় গরুটিও ভাবলো, আমি তো কখনো কোনো ঝামেলা করিনা। সুতরাং, উনি নিশ্চয়ই আমার কথা বলছেন না। বাকি গরুগুলোও একই রকম ভাবলেও শুধু একটি গরু প্রতিবাদের সুরে জোরে 'হাম্বা' করে উঠলো যার মানে হচ্ছে, এভাবে প্রকাশ্যে কাউকে পাজী বলা মোটেও ঠিক না।

সেখান থেকে চাষী মাঠে গিয়ে বললেন, "এখানে যে কয়জন রাখাল কাজ করছে, তার মাঝে একজন রাখাল খুবই বোকা।" শুনে প্রথম রাখালটি ভাবলো, যেহেতু আমার বুদ্ধি খুবই কম না, সেহেতু উনি নিশ্চয়ই আমার কথা বলছেন না। এই ভেবে প্রথম রাখালটি চুপ করে রইলো। দ্বিতীয় রাখালটিও ভাবলো, আমার বুদ্ধি বেশি না হলেও খুবই কম না। সেহেতু উনি নিশ্চয়ই আমার কথা বলছেন না। এই ভেবে দ্বিতীয় রাখালটিও চুপ করে রইলো। মাঠে উপস্থিত বাকি রাখালেরা একই রকম ভাবলেও শুধু একটি রাখাল প্রতিবাদের সুরে জোর গলায় বললো, "এভাবে প্রকাশ্যে কাউকে বোকা বলা মোটেও ঠিক না।"

চাষী রাখালের কথা শুনে একটু হেসে তারপরে কিছু দূরে গিয়ে দেখলেন কয়েকজন রাজনৈতিক নেতা একসাথে গল্পগুজব করছে। সেখানে গিয়ে চাষীটি বললেন, "আমি শুনেছি, এখানকার রাজনীতিবিদদের মাঝে একজন নাকি খুবই খারাপ।" শুনে সবগুলো রাজনীতিবিদ একসাথে প্রতিবাদের সুরে জোর গলায় বললো, "এভাবে প্রকাশ্যে কাউকে খারাপ বলা মোটেও ঠিক না।"
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১০ সকাল ৯:৫০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ মাতৃভাষা

লিখেছেন ইসিয়াক, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:০৯


রক্তে কেনা মাতৃভাষা
বিশ্বব্যাপী সম্মান।
দৃপ্ত শপথে অটুট রাখবো
বাংলা ভাষার মান। 

মায়ের ভাষা সবার কাছেই
সবচাইতে প্রিয়।
প্রত্যেক ভাষাভাষীকে তার
প্রাপ্য সম্মানটুকু দিও।

ভাষা নিয়ে বিদ্বেষ বিভেদ
রুখতে ফেব্রুয়ারিতে।
ঢাকার... ...বাকিটুকু পড়ুন

ভাষা আন্দোলনের ইতিকথা, স্বাধীনতার বীজ বপন

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০৪


বাংলা ভাষা আন্দোলনের ইতিকথা
ইতিহাসের পাতায় লেখা এক দিন
উনিশশো আটচল্লিশের মার্চের সকালে
জেগে উঠেছিল সময়ের রঙিন প্রাণ।

৪৮ এর এগারোই মার্চ, সভার ভেতর
করাচির গণপরিষদের প্রাঙ্গণ জুড়ে
একটি প্রস্তাব ধ্বনিত হলো দৃঢ় কণ্ঠে
নতুন রাষ্ট্রের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ প্রমোশন

লিখেছেন সামিয়া, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৫


একই ডিপার্টমেন্টে কাজ করতো দু’জন সায়ন চৌধুরী আর ঈশিতা রহমান। ঈশিতা এসেছিল সায়নের আগে। তাই শুরু থেকেই কাজের বেশিরভাগ দায়িত্ব ছিল তার হাতে। প্রেজেন্টেশন, ক্লায়েন্ট ব্রিফ, স্টোর রুমের... ...বাকিটুকু পড়ুন

জামায়াতে ইসলামী ভাষা আন্দোলনের বিপক্ষে ছিল না

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০২


জামায়াতে ইসলামীকে আমি এখন নতুন চোখে দেখি। মানুষ ভুল করতেই পারে, ইতিহাসে ছোটখাটো কিছু ভুল তো সবারই থাকে। যেমন ধরুন, একটা দেশের জন্মের বিরোধিতা করা, সেটাকে ভেঙে দিতে চাওয়া, বা... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাজ্যের ভিসা পাওয়া এতো কঠিন কেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৪

আমার বড় মেয়ে মারিয়ার সাথে আজ কথা হলো। সে যুক্তরাজ্যে পড়ালেখা করে। এখন ৭ম শ্রেণীতে। মারিয়ার নানাবাড়ি ইংল্যান্ডে হওয়ায় সেখানে থেকে পড়ালেখা করাটা একটু সহজ হয়ে গিয়েছে। আমার সাথে ফোনে... ...বাকিটুকু পড়ুন

×