somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলমানের পারিবারিক জীবন – ‌৫

১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পরিবারের যিনি ও যারা বড় তাদেরকে ছোটদের স্নেহগুণ এমনভাবে প্রকাশ করতে হবে যেন অন্যরাও এটা শিখে তাদের ছোটদের সাথে তদনুযায়ী ব্যবহার করে। পিতা তার বড় ছেলেকে এ ব্যাপারে সাহায্য করবেন – দেখাবেন ছোট ভাইয়ের প্রতি কিভাবে সে তার মমত্ববোধ প্রকাশ করবে। বড় যদি ছোটকে স্নেহ করতে না শেখে, ছোট কিভাবে তার বড়কে মানতে শিখবে?!

আমরা যেটা করে থাকি – ছোট ছেলেকে দু’টো চকলেট দিয়ে বলি, “একটা তোমার ভাইয়াকে (বা আপুকে) দাও!” বেচারা তখন চিন্তা করে, “আমি ওকে কেন দিব?! ও তো আমাকে কিছু দেয়নি!” কথাতো ঠিকই!

আসলে আমরা ছোটদেরকে আচার-আচরণ না শিখিয়ে তাদের থেকে অনেক কিছু আশা করে ফেলি! সঠিক-বেঠিক না শিখিয়ে প্রথমেই ছোটদেরকে হুকুম করে কাজ আদায় করতে চাই। এটা যে ভুল এবং কার্যকর পদ্ধতি নয় একটুও সেটা ভাবি না। মানুষকে সংশোধনের জন্য চিন্তা করে কাজ করতে হয়। শুধু আচমকা কিছু শাসন ও আদর আদৌ সংশোধনের জন্য যথেষ্ট নয়, বরং অকস্মাৎ যে ‘এ্যাকশন’ আমরা নিয়ে থাকি তার নেতিবাচক ফল বেশি হয়ে থাকে।

ছোটদের শিক্ষাদান, আচার-বিধি প্রশিক্ষণ প্রদান এবং তাদের প্রতি সত্যিকার মমত্ব প্রকাশের এ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও একদম প্রাথমিক স্তর – তাদেরকে সুন্দরভাবে, ধৈর্যের সাথে সঠিক শিক্ষাটি আগে দেয়া। শুধু উপদেশের মাধ্যমে নয়, রীতিমত ‘প্র্যাকটিক্যাল’ দেখিয়ে তাদেরকে শেখাতে হবে। ইনশাআল্লাহ এতে ছোটবেলায়ই তাদের মনে গেঁথে যাবে ‘এভাবে কাজ করতে হয়, ওভাবে নয়’।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×