somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম (দ্বিতীয় অংশ)

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রেম (প্রথম অংশ)
তিনি তৃতীয় প্যারায় লিখেছেন ‘‘অশিক্ষিত সমাজ যুবক-যুবতীকে হাটের গরুর মতো বিক্রি করে জীবনে তাকে পঙ্গু-অলস পশু করে ফেলে। ফলে তা জীবনে কোনো রসানুভূতি থাকে না। বলহীন, সাধনাহীন, পশু সে কামনা করে। গোবেচারী বোকা সহজ মানুষ যারা,- তারা জীবনকে অবস্থার সঙ্গে মানানসই করে নেয়। আত্মায় যাদের আগুন আছে তারা এ জগতের আশা, বাসনা, আনন্দ, আকাঙক্ষা ত্যাগ করে মহত্ত্বের শান্তি পেতে পরকালের জন্য সহিষ্ণু হয়ে অপেক্ষা করেন। অথবা একটা বৃহৎ ত্যাগ ও বৈরাগ্য তাদের জীবনকে কঠিন যন্ত্রণা দেয়। না হয় সে উচ্ছৃঙ্খল, বেশ্যা, বেশ্যাসক্ত, পথহারা, বাঁধনহারা যথেচ্ছাচারী জীবন যাপন করে। শেষকালে হয় পথে, না হয় ঘরে সান্ত্বনাহীন, আনন্দহীন, দুঃখের মরণ মরে।’’

বয়ঃসন্ধিকালের পূর্বেই মায়ের (মা না থাকলে যিনি অভিভাবক) বলা উচিত তাকে যেন সব কথা জানায়। তা না হলে যে কোন সময় বিপদ ঘটতে পারে। যার ভোগান্তিতে মায়ের যতটা না আঘাত লাগবে তার চেয়ে সন্তান ফল ভোগ করবে বয়স বাড়ার সাথে সাথে। এ সময় ছেলে ও মেয়ে বিভিন্ন দিক চিন্তা করে লজ্জায় প্রেমের কথা বা ভাল লাগার কথা বলতে চায় না। আত্নদ্বন্দ্বে বিপর্যস্ত হয়। মানসিক চাপ ভর করে। সাহস দিলে বলতে পারে। এ কাজটা মা করতে পারলে সব চেয়ে ভাল হয়। তবে কখনো রাগ করে নয়। এতে করে হিতে বিপরীত হবে। এ সময় ছেলে মেয়ের মধ্যে যেমন রাগ ও জেদ বেশি থাকে। তেমনি কোমল স্বভাবও থাকে।

এ সময় প্রেম নিয়ে ছেলেরা এক জন অন্যজনকে ক্ষেপায়। এমনও হয় যাকে সে অপছন্দ করে তাকে নিয়েও ক্ষেপায়। মেয়েদেরকে ছেলেরা বেশি বিরক্ত করে। কোন কোন সময় বড়রা মেয়েদেরকে প্রেম করার জন্য চাপ প্রয়োগ করে। মেয়েরা সমস্যায় শিকার হওয়ার পর সচরাচর বলতে চায় না। বলার কারণে আরও সমস্যার শিকার হবে ভেবে। মা যদি সাহস দিয়ে সব কথা খোলাখোলি জানতে চায় তবে বলবে। এক্ষেত্রে মা ভাল সিদ্ধান্ত দিতে পারে এমন উদাহরণ থাকতে হবে। না হয় কিছু কথা বলবে না। এজন্য মাকে সব সময় সতর্ক থাকতে হয় অযথা কাউকে কিছু যেন না বলে। আজকাল অনেক ছেলে ও মেয়ে দেখছি কোন ছেলে বা কোন মেয়ে বা এলাকার কে কি বলছে অথবা চিঠি দিয়েছে আদর্শ মা হওয়ার কারণে সব দেখাতে ও জানাতে সাহস পাচ্ছে এবং দেখাচ্ছে ও বলেও দিচ্ছে। যা-ই হোক, মা সন্তানকে ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে উৎসাহ দিতে পারে।
ছবিঃ ইন্টারনেট থেকে।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৯
১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×