দু’মুখো বাঙালি,
তাই কোন চুম্বনেই ছিল না পরিপূর্ণতা।
বৃদ্ধ শরীর ভোগে, মৃত্যুনাশক অসংখ্য রোগে।
বাঁচিয়ে রেখে,ভুলিয়ে দেয় বয়সের পরাধীনতা।
কাম যন্ত্রণায় মূর্ছা যাওয়া,
দু’মুঠো মাংশের লোভে -
আমরা জন্ম দেই, নিকৃষ্ট উদাহরণ
শুধুই অন্যের প্রতি ক্ষোভে।
আমি খুঁজে ফিরি, বাঙালির শ্রেষ্ঠ সময়
আঁধার রাতে,শীতল দেহেরও নির্জনতায়
যাদের মস্তিষ্ক ছিল দুর্জয়।
দূর পাহাড়ের,মাথার উপরের চাঁদটা
যারা ধরতে গিয়ে,বুঝেছিল রাতের ফাঁদটা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



