গোটা ক্যারিয়ারে একজন ব্যাটসম্যান যা যা অর্জনের স্বপ্ন দেখেন, ৩৭ বছর বয়সে তার প্রায় সবই পেয়ে গেছেন শচীন টেন্ডুলকার। একের পর এক অপরের রেকর্ড ভেঙেছেন, কখনো বা নিজের রেকর্ডটাই ভেঙে নতুন করে গড়েছেন। ক্রিকেটবিশ্বের অপেক্ষা ছিল, টেস্টে শচীনের সেঞ্চুরির হাফ সেঞ্চুরি দেখার। সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেঞ্চুরিয়ন টেস্টের চতুর্থ দিনে অনন্য ইতিহাসটাও গড়ে ফেললেন এই বিস্ময় ব্যাটসম্যান!
ক্যারিয়ারের ৫০তম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর পথে শচীন খেলেছেন ১৯৭ বল। ভারতের এই লিটল মাস্টার ঐতিহাসিক ইনিংসটি সাজান ১২টি চার ও একটি ছয় দিয়ে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে শচীন যে এমন কীর্তি গড়বেন, তা অনেকটা অনুমেয় ছিল। যেখানেই শচীন, সেখানেই সেই একই বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। সেঞ্চুরিয়ন টেস্ট শুরুর আগের দিন পিটিআইকে শচীন বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি। যখন যেটা লেখা থাকে, সেটা ঘটবেই। আমি সেঞ্চুরি নিয়ে ভাবছি না। আমার দৃষ্টি প্রস্তুতির দিকে।’ ক্রিকইনফো।
সেঞ্চুরির হাফ সেঞ্চুরির ইতিহাস শচীন টেন্ডুলকারের............
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।