১
বুঝিনা ভারত থেকে পালিয়ে বাংলাদেশে একজন মানুষ আসার আগেই ব্রাশফায়ার কিংবা আটক। অথচ বাংলাদেশ থেকে তিন হাজারেরও বেশি লোক ম্যালশিয়া গেল কেমনে? সরকার কাকে দোষ দেবে? আমাদের দেশের সোনার সন্তান বিজিবি দিয়ে রাস্তায় সাধারণ মানুষকে পেটাবে না সীমান্ত রক্ষা করবে? প্রশ্ন থেকেই যায়।
২
কৃষ্ণ খেললে লীলা আর আমি খেললে......? বড় আক্ষেপ করে কথাটা বলতে ইচ্ছে করে। একজন সাধারণ ছেলে রাস্তায় একটা মেয়েকে বিরক্ত করলে যেখানে দেখা পাওয়া যায় ছেলেটাকে সেখান থেকে ধরে এনে মোবাইলকোর্ট বিচার। অথচ ওখানে গণটিজিং হল তার বিচার.....? আশায় থাকেন। হয়ত পাবেন!
৩
একের পর এক ব্লগার খুন হচ্ছে। এর বিচার কবে হবে জানি না? আমি বুঝিনা, যারা এই খুন করছে তাদের গ্রেপ্তার কেন করা হচ্ছে না? যারা খুন করছে তারা কি একবারো বুঝতে চেষ্টা করেনা, পাপের শাস্তি পাপ করে হয়না। আর যারা ব্লগ করেন আপনি কেন ধর্ম নিয়ে মাতামাতি করেন? যে জন্মের পরে কোন দিন নামায পরেনি কিংবা ইসলামের ধার ধারেনি সেও ইসলামের কটূক্তি শুনলে প্রতিবাদ করবে। শুধু ইসলাম না প্রত্যেক ধর্মের লোকেই।
আসুন আমরা সুন্দর একটা দেশ গড়ি। যেখানে শান্তি আর শান্তি। এতে সরকারের ভূমিকা আর আমাদের অংশগ্রহণ কোনটাই কোন অংশে কম নয়।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৫ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



