somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যবিত্ত অতঃপর

২১ শে মে, ২০১৫ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

------------------তিন--------------
দশ বারের পর ফোনটা রিচিভ করলাম।
হ্যালো।
ফোন ধরতে এত সময় লাগে। ব্যস্ত ছিলে বুঝি?
তুমি বুঝনা প্রথম বার রিচিভ না করলে ব্যস্ত আছি। আচ্ছা কেন ফোন করছ?
কেমন আছো?
ভালো। আমি কিছু না বলে চুপ করে থাকি। রুমিও কিছু বলে না।
মেঘ, কিছু বলছ না যে।
কি বলব? তুমিই তো বলার জন্য ফোন করেছ। তুমি বল আমি শুনি।
পড়তেছ?
না।
তাহলে?
মনটা ভালো নেই।
তোমার আবার মন আছে নাকি? বাদ তোমার কি হয়েছে, জানতে পারি?
না, তেমন কিছু না। তুমি কি করছ?
পড়তে বসে তোমাকে ফোন দিলাম।
আচ্ছা রাখি। এখন পড়।
রাখবে?
কথা বলতে ইচ্ছে করছে না। ফেইসবুকে আসো চ্যাটিং করি। আমি জানি রুমির ফেইসবুক একদম অপছন্দ। তারপরও কথা বলতে শুরু করলে তাই তাকে বলি। বাধ্য ছেলের মতো ফেইসবুকে চ্যাটিং করে আমার সাথে। অথচ কিছুদিন আগে রুমিই আমাকে বলত, ফেইসবুক চালায় যত অলসেরা। সারা দিন কাজ-ক র্ম নেই সময় কাটাতে ফেইসবুক আসে হ্যায়, হ্যালো করতে। তিলকে তাল বানিয়ে অন্যের মাঝে প্রকাশ করা। আর আমি তাদের মধ্যে অন্যতম। এখন বন্ধুরা মাঝে মাঝে ওকে ক্ষাপায় ফেইসবুক পাগল বলে। আমিতো জানি ফেইসবুক না মেঘ পাগল। আমি ফেইসবুক লগ ইন না করে মোবাইল অফ করে রাখলাম। পরক্ষনে ইচ্ছে করে ফেইসবুক এ নতুন একাউন্ট খুললাম। তৌহিদুর রহমানের উপন্যাস "বৃষ্টি ভেজা রোদ্দুর" নামে। প্রোফাইল পিকচার বইটির ছবিটা দিলাম। প্রথম রিকুয়েস্ট পাঠালাম রুমিকে। সাথে সাথে একসেপ্ট। ম্যাসেজ দিলাম
Hi!
আমি কি আপনাকে চিনি?
Hu, tumi amake cheno ar na ceno amra ki bondhu hote pari na?
আমার বাংলিশ পড়তে সমস্যা। হয় ইংরেজিতে লেখেন নয়ত বাংলায় লেখেন।
আমরা কি বন্ধু হতে পারি?
অপরিচিত একজনকে কিভাবে বন্ধু বানাব? পরিচয় যদি দিতেন।
একটা আস্ত মেয়ে মানুষ।
নাম কি?
বৃষ্টি ভেজা রোদ্দুর
এটা তো বরুণ ভাইয়ের উপন্যাসের নাম।
বরুণ মানে তৌহিদুর রহমান স্যার আপনার ভাই।
হু চাচাত ভাই।
ভালো। আপনার বাসা ঢাকার কোথায়?
না, ঢাকায় না। কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ীর মধুপুরে।
ও গ্রামের বাড়িতে। আচ্ছা তোমার বাড়ি থেকে নদী কতদূর?
ছয়, সাত কিমি হবে। আপনার নাম বললেন না কিন্তু।
আপনি না বলে আমাকে তুমি বলতে পার। তবেই বলব।
আচ্ছা বল।
মেহেবুবা সুলতানা।
মেহেবুবা সুলতানা মেঘ নামে আমার একজন খুব কাছের মানুষ আছে।
তাই, প্রেমিকা বুঝি?
ঠিক প্রেমিকা না। আবার নাও বলা যায়না।
বুঝলাম না।
আমি মেঘকে ভালবাসি। তবে এখনো আমাকে কিছু বলেনি।
আপনাদের একটা প্রধান সমস্যা।
মেয়েকে পছন্দ হলেই আই লাভ ইউ। মেয়েরা কি প্রেমের ডিলার? অনেক্ষন কোন উত্তর নেই। আমি প্রোফাইল এডিড শুরু করলাম। ফ্রেন্ড রিকুয়েস্ট এর হিসাব নেই। একসেপ্ট করতে বিরক্ত হয়ে গেলাম। আবারো রুমির ফোন। সাথে সাথে রিচিভ করলাম।
কই তুমি ফেইসবুক সাইন ইন করলে কই? কতগুলো ম্যাসেজ দিয়েছি যদি এক বার দেখতে।
মাথা ব্যথা করছে। ঘুম ধরছে।
ও ফেইসবুক এ আসার দরকার নেই। স্কিনের আলোয় আরও ব্যথা বেড়ে যাবে। ঘুমিয়ে পর। কাল দেখা হচ্ছে। good night. আমি আবারো বৃষ্টি ভেজা রোদ্দুর এ মনযোগ দিলাম। ম্যাসেজ বক্সে হ্যায়, হ্যালো, সালাম, বাড়ি কোথায়? কি সে পড়েন? ইত্যাদি দিয়ে ভরে যাচ্ছে। কোনটার উত্তর দেই কোনটার উত্তর দেই না। পাশাপাশি রুমির সাথে চ্যাটিং।
(চলবে)
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৫ রাত ১২:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×