সোমবার সকাল ১০টার দিকে রাঙামাটির নানিয়ার চর উপজেলার বেতছড়ি এলাকায় এ হামলা হয় বলে গাড়িবহরে থাকা সন্তু লারমার ব্যক্তিগত সহকারী বরুণ চাকমা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, শান্তিচুক্তি বিরোধী পাহাড়ি সংগঠন ইউপিডিএফ এ হামলা চালিয়েছে। হামলার সময় ইট-পাটকেলের পাশাপাশি গুলিও ছোড়া হয়। ইটপাটকেলের আঘাতে একটি মাইক্রোবাসের কাঁচ ভেঙ্গে যায় এবং দুটি পাজারো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। খাগড়াছড়িতে রোববার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠকে যোগ দিয়ে সোমবার সকালে রাঙামাটি ফিরছিলেন সন্তু লারমা। এ বিষয়ে রাঙামাটির কোতয়ালী থানার ওসি বাবুল সরদার বলেন, "শুনেছি সন্তু লারমা রাঙামাটি ফেরার পথে বেতছড়ি এলাকায় তার গাড়িবহরে হামলা হয়েছে। তবে গুলি ছোড়ার কথা তিনি জানেন না বলে জানান।" পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক মঙ্গল কুমার চাকমা এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান। এর আগে গত ২৭ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সভায় যোগ দিতে রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে সন্তু লারমার গাড়িবহর লক্ষ করে গুলি চালিয়েছিলো দুষ্কৃতিকারীরা। জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমা ওই হামলার জন্য ইউপিডিএফকে দায়ী করেছিলেন। এক যুগ আগে সন্তু লারমার সঙ্গে সরকারের পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের পর ওই চুক্তির বিরোধিতা করে ইউপিডিএফ সংগঠনটির জন্ম হয়।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।