পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মিউচুয়াল ফান্ডগুলোর মার্জিন লোন পাওয়ার ক্ষেত্রে প্রকৃত সম্পদ মূল্যের (এনএভি) শর্ত শিথিল করেছে। বুধবার এসইসি'র নির্বাহী পরিচালক আনোয়ারুল কবিল ভূঁইয়া এ কথা নিশ্চিত করেন। এর আগে মিউচুয়াল ফান্ডগুলোর শেয়ারের এনএভি দেড়গুণ হলে সেগুলো মার্জিন লোন পেত না। অর্থাৎ বাজারে এনএভিসহ ১০০ টাকার কোনো মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ১৫০ টাকা হয়ে থাকলে মার্চেন্ট ব্যাংক থেকে ওই শেয়ারের বিপরীতে মার্জিন লোন নেওয়া যেত না। এছাড়া মিউচুয়াল ফান্ডের প্লেসমেন্ট বরাদ্দের ক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ করারও সিদ্ধান্ত নিয়েছে এসইসি। সেইসঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য প্লেসমেন্ট বরাদ্দের ক্ষেত্রে আর কোনো সীমা থাকছে না। আগে এ সীমা ১০ কোটি টাকায় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আনোয়ারুল কবির বলেন, "কমিশন মিউচুয়াল ফান্ডগুলোকে বুকবিল্ডিং পদ্ধতিতে দরপ্রস্তাব (বিডিং) প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইনডিকেটিভ প্রাইস পাবে।"
মিউচুয়াল ফান্ডের মার্জিন লোনের শর্ত শিথিল
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।