শেয়ারবাজারে দরপতন : বিক্ষোভ ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ।
০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলতি বছরের টানা তৃতীয় দিনের মতো পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। বড় ধরনের দরপতন ঘটার প্রেক্ষিতে বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ মিছিল করছে। তারা মিছিল নিয়ে ডিএসই ভবনে প্রবেশের চেষ্টা চালালে পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মধুমিতা ভবন থেকে বিনিয়োগকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এর আগে বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের পদত্যাগ দাবি করে শ্লোগান দিয়ে রাস্তায় গাড়ি ভাঙচুর করেছে। আজ বুধবার দিনের শুরুতে লেনদেনের আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ১২০ পয়েন্ট পড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা এ বিক্ষোভ শুরু করে। তবে মিছিল বের করার পর সূচকের কিছুটা উন্নতি করানো হয়। কিন্তু পরক্ষণে আবার সূচক পড়ে যায়।
এখন পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮টির এবং কমেছে ১৮৯টির।
সূত্রঃ শীর্ষ নিউজ ডটকম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন