ধ্বংস স্তুপের নিচে চাপা পড়া আহতদের উদ্ধারে এ কেমন নিষ্ঠুরতা !!!
০১ লা মে, ২০১৩ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রানা প্লাজার অন্ধকূপ থেকে হতাহতদের উদ্ধারে উদ্ধার কর্মীরা যে নিরলস শ্রম আর ধৈর্যের পরিচয় দিয়েছেন তার কোন তুলনা নেই। নিজের জীবনের মায়া কে তুচ্ছ জ্ঞান করে তারা অনেক বিপদজনক জায়গা থেকে আহতদের জীবিত উদ্ধার করে এনেছেন। কিন্তু বীমের নীচে বা অসম্ভব ভারী জিনিষের নীচে চাপা পড়া জীবিতদের উদ্ধারে চরম নিষ্ঠুরতার পরিচয় দেওয়া হয়েছে। একাধিক টি ভি রিপোর্টে দেখা গেছে হাত পা হারানো ব্যক্তি গন বর্ণনা দিয়েছেন কিভাবে মেডিক্যাল সায়েন্স কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শরীরে কোন রকম চেতনা নাশক ব্যবহার না করেই কসাইয়ের মত তাদের হাত পা কর্তন করা হয়েছে!!!! চোখ বন্ধ করে বিষয়টি একটু ভাবলে শির দাঁড়া বেয়ে কেমন যেন শিন শিন তড়িৎ প্রবাহের অনুভূতি হয়।
একবিংশ শতাব্দীর মেডিক্যাল সায়েন্সের এ উৎকর্ষতার যুগে কেন এ মধ্যযুগীয় বর্বরতা ? ঘটনা শুনে প্রতীয়মান, অনেক মেডিক্যাল টীম উদ্ধার কাজে অংশ নিলেও কোন ডাক্তার ধসে পড়া রানা প্লাজার ভেতরে প্রবেশ করেন নি। দুই একজন সাহসী ডাক্তার ও কি খুঁজে পাওয়া গেল না যারা ভিক্টিমদের শরীর অবশ করে সঠিক পদ্ধতিতে এমপুটেশান পূর্বক তাদের বের করে নিয়ে আসতে পারতেন !! হায়রে মানবতা। এ ধরনের কয়েকটা ঘটনা উদ্ধার কর্মী দের যাবতীয় অ্যাচিভমেন্ট ম্লান করে দেওয়ার জন্য যথেষ্ট নয় কি ?
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৩ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন