somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতান্ত্রিক সংগ্রামে এদেশের মানুষ এখন আর একা নেই ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণতান্ত্রিক সংগ্রামে এদেশের মানুষ এখন আর একা নেই
=================================

গণতান্ত্রিক বিশ্ব গত কয়েক বছরে টের পেয়েছে যে গত কয় বছরে এদেশে ভয়ানক এক ফ্রাংকেনস্টাইনের জন্ম হয়েছে । দেশটির গণতান্ত্রিক চেহারা বদলে পুরাপুরি একটি কম্যুনিষ্ট সমাজের চেহারা ধারণ করেছে ।
মুক্ত বিশ্বকে আল কায়েদা বা জঙ্গী জুজুর ভয় দেখিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করেছে এদেশের একটি ফ্যাসিবাদি দল । এখন আবার ১৮০ ডিগ্রী ঘুরে নিজেরা ইসলামপন্থী সেজে গেছে । সঙ্গত কারণেই আমি এদের নাম দিয়েছিলাম আল -ফায়েদা । নিজেদের ফায়েদা হাসিলের জন্যে এমন হীন কাজ নেই যা এরা করতে পারবে না ।

এরা প্রথমেই মানুষের বাক স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে । ফলে জনগণের সম্পদ ছিনিয়ে নেয়া সহজ হয়েছে । এই আল ফায়েদাদের সঙ্গী হয়েছে সমাজের সকল লুটেরা , ক্রিমিনাল এবং নানা কিছিমের অধার্মিক কিংবা বক ধার্মিকের দল । জনগণের সাথে সবচেয়ে বড় প্রতারণাটি করেছে নিজেদেরকে একটি গণতান্ত্রিক দল হিসাবে দেখিয়ে । গণতন্ত্রের বদৌলতে ক্ষমতায় এসে এরা গণতন্ত্রকে গলা কেটে হত্যা করেছে ।

রাষ্টযন্ত্রের ব্যবহারের মাধ্যমে জনগণকে জিম্মি করে ফেলছে । এরা গণতন্ত্র ও মানবতার চরম শত্রু হিসাবে নিজেদের চেহারা স্পষ্ট করেছে । আফগানিস্তানে আল কায়েদারা মেয়েদের স্কুলে যেতে মানা করে । বাংলাদেশে আল ফায়েদারা বিরোধী পক্ষকে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেয় । আলকায়েদা এবং আলফায়েদাদের ভেতরের চেহারা হুবহু এক ।

২.
মুক্ত বিশ্ব এই আলফায়েদাদের একটু দেরিতে হলেও এখন চিনতে পেরেছে ।

বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেস একটি রেজুলেশন পাশ করেছে । গণতান্ত্রিক প্রক্রিয়া অবরুদ্ধ হলে এই রেজুলেশনের মাধ্যমে দরকার পড়লে বর্তমান রেজিমের উপর অর্থনৈতিক অবরোধও আরোপিত হতে পারে বলেও আভাষ পাওয়া গেছে ।
আমেরিকার রাষ্ট্রদূত গতকাল প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করে তার উদ্বেগের কথা জানিয়েছেন ।
জাতিসংঘ , ইউরোপীয় ইউনিয়ন , ব্রিটেনও বার বার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যে চাপ অব্যাহত রেখেছে ।

বিশ্বের নামী দামী পত্র পত্রিকাও বিরোধী দলের উপর সরকারের দমন নীতি নিয়ে আগেই সরব হয়েছে ।
এমতাবস্থায় নিরস্ত্র জনতার উপর গুলি চালিয়ে তাদেরকে স্তব্ধ করার সাহস এই সরকার হয়তোবা আর দেখাবে না । এদেশের নিরীহ মানুষকে হত্যা করে তাদেরকে জঙ্গী হিসাবে দেখানোর কৌশলটিও এখন আর কাজে লাগবে না । বিশ্ব এই আল ফায়েদাদের চিনে ফেলেছে ।

এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে আগের মত নির্লজ্জভাবে দাঁড়ানোর সাহস ইন্ডিয়াও খুব বেশি দেখাবে না বলেই মনে হচ্ছে । এদেশের ষোল কোটি মানুষের সাথে সাথে ইন্ডিয়ার ত্রিশ পয়ত্রিশ কোটি মুসলমান বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার এই খেলাটি ভালো চোখে দেখছে না । এটি ইন্ডিয়াও টের পেয়েছে । বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হলে সেটা ইন্ডিয়ার নিজের জন্যেও সুখকর হবে না ।

বিশ্ব রাজনীতিও এদেশের মানুষের গণতান্ত্রিক আশা আকাঙ্খার অনুকূলে সরে এসেছে । সরকার কোনো মতে জনগণের বিজয়কে ছিনিয়ে নিলেও সেটাকে হজম করা কঠিন হবে ।

কাজেই ৩০শে ডিসেম্বর শেষ নয় , শুরু মাত্র । আবারো বলছি ৩০শে ডিসেম্বর শুরু মাত্র , শেষ নয় ।

সকল ভয় কাটিয়ে সবাই এগিয়ে আসুন, ৩০ শে ডিসেম্বর সকাল সকাল ভোট কেন্দ্রে আসুন , নিজের ভোটটি যথাযথভাবে প্রয়োগ করুন ।
মনে রাখবেন , ভোট কেন্দ্রে আপনার উপস্থিতিই ভোট ডাকাতদের বুকে কাঁপন ধরিয়ে দিবে ।

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

×