সকালে ঘুম ভেঙেছে কোকিলের ডাকে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই ডাক একটু বেশি-ই শোনা যায়। তবে সারা বছরই কমবেশি শোনা যায় কোকিলের ডাক। সাধারণত চিরবসন্তের শহর বলতে চীনের কুনমিং'কে বুঝায়। তবে চিরবসন্তের দেশ বলতে মালয়েশিয়াকেই বলা হয়। পুরো বছরজুড়ে প্রায় একইরকম আবহাওয়া বিরাজ করে দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে। মৃদু কুয়াশা ভেজা ভোর, রোদ্রজ্জল সকাল, তপ্ত দুপুর, বৃষ্টি ভেজা বিকেল আর নাতিশীতষ্ণ রাত সংক্ষেপে মালয়েশিয়ার আবহাওয়ার-ই চিত্র।পাহাড়, সমুদ্র আর সমতল ভূমির সংমিশ্রণে সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ মালয়েশিয়া। দেশটির কোনায়, কানায়, আনাচে, কানাচে সবজায়গায় সৌন্দর্যের ফুলঝুরি। ভৌগলিকভাবে বেশ ভালো অবস্থানে থাকা মালয়েশিয়ায় বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ খুব একটা দেখা যায় না। সারা বছর একইরকম আবহাওয়া থাকে এখানে। শহরের কোলাহল ছেড়ে পাখির কলতান আর সবুজ অরণ্যের মাঝে হারিয়ে যেতে চাইলে খুব একটি ঝামেলা পোহাতে হয় না। ঝলমলে শহরের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে নির্জনতা উপভোগ করতে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, মোটেল ও রিসোর্ট। সময় আর সুযোগ পেলে ভ্রমণপিপাসুরা ছুটে যান পাহাড় কিংবা সমুদ্রে। তথ্য বলছে, মে থেকে সেপ্টেম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের মৌসুমি বায়ু এবং অক্টোবর থেকে মার্চ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত একটু বেশিই হয়। বছরের প্রায় ১০ মাসকেই তাই বর্ষা মৌসুম বলে অবহিত করা যায়। দেশটির গড় তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস যা বেশিরভাগ সময় ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। নিয়মিত বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়া কখনো খুব বেশি উত্তপ্ত মনে হয় না।বাংলাদেশের মতো এখানেও খুব সহজেই পাওয়া যায় ভাত, মাছ, মাংস, সবজিসহ অন্যান্য খাবার। চিরবসন্তের দেশ মালয়েশিয়া তাই প্রবাসী বাংলাদেশিদের কাছে বেশ পছন্দের।
চির বসন্তের দেশ মালয়েশিয়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রিয় কন্যা আমার- ৯১
প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন
আজ ও আগামী
অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন
আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন
চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে



ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন
ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট
ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !

বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।