
আমি দেখিনি স্বাধীনতা তোমাকে
কে যেন ঘুম পাড়ানোর ছলে শুনিয়েছিল তোমার কথা আমাকে ।
তাই তো অনেক স্বপ্ন আছে মনে
এ বুকে তোমায় নিয়ে অনেক অনুভুতি জাঁগে ।
এই ২৬শে মার্চ এলেই বলতো অনেকে অনেক কথা
মনে হতো সবটুক যেন তার হৃদয়ে স্মৃতির রক্তে গাথাঁ
তুমিযে আছো হাজারো ভিরে মাঝে লক্ষ জনতা
আমার প্রিয় হে স্বাধীনতা ।

সেই তোমার খোঁজে রাস্তায় নেমেছিল লক্ষ লক্ষ জনতা
সকলের মুখে ছিল একটি কন্ঠ একটি কথা
আর তা হলো জয় বাংলা
চাই আমার স্বপ্নের স্বাধীনতা ।
স্বাধীনতা তুমি শ্রেষ্ঠ
স্বাধীনতা তুমি মহান
স্বাধীনতা তুমি সমগ্র বাঙ্গালীর গৌরব
তোমার জন্য লক্ষ লক্ষ মুক্তিকামী জনতা করেছে তাদের রক্তদান ।
স্বাধীনতা তুমি আমার
তুমি সর্ব বাঙ্গালী জাতির চেতনার ।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৫ রাত ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






