টুংটাং শব্দ হচ্ছে
ঝাঁক ঝাঁক তারা জ্বলছে আকাশে
ট্রেন চলছে তার আপন গতিতে দুই লাইনের রাস্তা ধরে
জক্কর জক্কর শব্দ করে ।
মা বসে আছেন জানালার পাশে
খোকন এসে বাহানা ধরলো তার কাছে
মা বলছে এইতো এসেছি কাজলা দীঘির পাড়ি
তার পরেই তোমার মামার বাড়ি ।
খোকন মায়ের কথায় দিল হেসে
মা বলছে এইনা আমার লক্ষী ছেলে
খোকা বলছে ভারী মজা হবে
সাড়া বেলা কাঁটিয়ে দিব হেসে খেলে ।
বলছে বাবা শুধু কি তাই
তোর মামার বাড়ি আম কাঠালের কোন অভাব নাই
যখন তুই গাছের তলায় যাবি
গাছ থেকে নিজ হাতে ফল পাড়বি
আম জাম কাঠাল আরো আছে লিচু
সব ফল ফরমেলিন মুক্ত টাটকা টাটকা খাবি
তবেই না গায়ে শক্তি বল কছু পাবি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



