
অনুপমা পেয়েছি তোমার চিঠি
তোমার ভাঙ্গা ভাঙ্গা হাতের লেখায়
মনে ভিতরে থাকা না দেখার অপেক্ষায়
বুকের ভিতর রেখেছি করে
সে পত্র একরাশ কষ্টের ফ্রেমে বাঁধায় ।
চিঠির উত্তরে কিছু লেখেছি বলে তেমন মনে হচ্ছে না ।
কি বা লেখব তাও যে খুঁজে পাচ্ছি না ।
তবু যতটুক পেরেছি দিয়েছি উত্তর
ধরে নিও এ বুকেও আছে তোমায় না দেখার
বহু কষ্টের পাথর ।
কাঁটাই দিন একা একা কষ্টের বালুচরে
শূণ্য এ বুকে
জেনে নিও তুমি একা নও
আছো তুমি যে ভাবে বেঁচে
আমি যে আছি সে একই দুখে ।
দিন যে কাঁটে না গুনে
মোবাইলফোনে কথা বলে
কিছু শান্ত হই
সে তোমার মুখে দুজনার দুখের কথা শুনে ।
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




