somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখুন এই গরমে কিভাবে আপনি সুস্থ থাকবেন ।

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসসালামুয়ালাইকু ওয়ারাহমাতুল্লাহে ।
ব্লগে ও ব্লগের বাইরে থাকা সকল প্রিয় ভাই বোনদের প্রতি আমার সালাম ও ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা থাকল ।
আশা করি সকলেই এই অফুরন্ত গরমের সকালে ভালই আছেন । চলুন সকলে মিলেমিশে আলোচনায় চলে যাই । তবে হ্যা আরেকটি বিষয় আগে বলে নিচ্ছি আমি কিন্তু কোন ডাক্তার কবিরাজ না সূতারং আমাকে যত কম প্রশ্ন করবেন ততয় আমার স্বাস্থের জন্য ভালো । বরং আমাকে প্রশ্ন না করে আশে পাশে ভালো কোন ডাক্তার থাকলে তার কাছ থেকে ভালো কোন পরামর্শ নিতে দ্বিধাবোধ করবেন না । একদিকে গরম আসতে না আসতেই শুরু হয়েছে পানির সমস্যা ।অন্যদিকে বিদুৎ এর সমস্যাতো আছেই। সব মিলিয়ে এই গরমে আসলে মানুষের শরীর সুস্থ রাখা দায় হয়ে দাঁড়ায় ।
আর এবার শুরুতেই যে গরম রিটিং মানে পড়তে শুরু করছে তাতে মনে হচ্ছে লোড শেডিংও তেমনি হবে । আর এই লোড শেডিং এর জন্য রাতবিরাতে যখন তখন ঘটে যেতে পারে যে কোন বড় ধরনের বিপদ । সে ক্ষেত্রে আমাদের এসব বিপদ এড়াতে কিছু সতর্ক থাকতে হবে । যেমন বিশেষ করে আপনার হাতের কাছে সব সময় একটি চার্জিং লাইট রাখুন বা হাতে সব সময় একটি টর্চ লাইট রাখুন । তাও সম্ভব না হলে একটি দশ বা বিশ টাকা দামের মোমবাতি ও একটি ম্যাছ রাখুন । উপরক্ত বিষয় গুলো একটু মাথায় রাখলে তাতে লোড শেডিং হলে অন্ধকারে বিপদ ঘটার হাত থেকে ১০০% নিরাপদ থাকার সম্ভব হবে । উপরক্ত ওই জিনিসগুলো শুধু গরমেই নয় বরং মেঘ বৃষ্টি বর্ষা বাদলা দিনেও আপনার অনেক উপকারে আসবে ।
আর এই গরমের দিনে পারলে ফ্রিজের ঠান্ডা পানি হতে একশত মাইল দূরে থাকুন । না হলে শাররীক ক্ষতি হবে । আসলে গরমের কিছু স্বাস্থ্যবিধি আছে যা আমাদের মেনে চলতে হবে বা মেনে চললে আমাদের জন্য মঙ্গল । পাশাপাশি কিছুটা রূপচর্চাও করা অতি জরুরী তবে তা আবহাওয়ার সাথে মানানসই করে । বেশি গরম পড়লে আমরা অনেকেই অল্পতেই হাঁপিয়ে উঠি । আবার দেখা যায় অনেকের হিট র্যাশও ফুড পয়জনিং হয় । তাই এই গরমে সুস্থ থাকতে হলে প্রাথমিক কিছু প্রস্ত্ততি নেয়া প্রয়োজন ।
যেমন বাড়িতে ও বাড়ির বাহিরে খাবারের বিষয়ও সতর্ক থাকতে হবে বা খুব নিয়ম মত খেতে হবে । বিশেষ করে গরমে তেলে বাজাপুরা যত কম খাবেন ততই আপনার স্বাস্থের জন্য উপকার ।এ গরমের সময় যত
পারুন হালকা সহজ খাবার খাবেন । পাশাপশি পযপ্ত পরিমান পানি খাওয়া প্রয়োজন । আমাদের একটি কথা ভালোভাবে মাথায় রাখতে হবে এই গরমে যদি আমরা শুধু পানি খাবোই না বরং পারলে পযপ্ত পরিমান পানি পান করার অভ্যাস গড়ে তুলবো, আর তাতে কিন্ত এই গরমে সুস্থ থাকার জন্য আমরা এক ধাপ এগিয়ে গেলাম ।এই গরমে আমাদের একেক জনের প্রতিদিন কমপক্ষ্যে তিন থেকে চার লিটার
পানি পান করা উচিৎ । বেশি বেশি পানি জাতিয় খাবার খেতে পারেন । যেমনঃ বাটার মিল্ক,লেবু দিয়ে চিনির শরবত,ডাবের পানি,ইত্যাদি নিয়ম করে খাওয়া যেতে পারে । তাতে করে আমরা অন্তত ডিহাইড্রেশনের সমস্যা থেকে রেহাই পেতে পারি । আবারো বলছি আমি কিন্তু কোন ডাক্তার না সূতারাং একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন ।
এই গরমে আমরা যখন কোন কাজে বাহিরে বের হই তখন যেন হাতে করে কিছু গ্লুকোজ বা ওরসেলাইন মিশিয়ে পানি সঙ্গে রাখতে পারি । কেননা গরমে শরীর ঘেমে ঘামের সঙ্গে যে পরিমান পানি ও লবন আমাদের শরীর থেকে বের হয়ে যায় তা সেলাইন বা গ্লুকোজে পূরণ করা সম্ভব ।বিশেষ করে তার জন্যই গরমে এত পানি পান করা উচিৎ ।
তাছাড়াও কিন্তু এই গরমে শরীরে আলেদা এনার্জি বা শক্তি সঞ্চয় রাখতে আমরা নিয়ম করে কিছু ফল খেতে পারি ।গরম কালে যে ফলগুলো আমরা হাতের কাছে পাই যেমনঃ আম, জাম, কাঁঠাল, জামরুল, তরমুজ, ডাব, পেঁপে,নানান ধরনের ফল আমরা বেশি করে খাবো তাতে আমাদের স্বাস্থ ভালো থাকা ছাড়াও শরীরের ভিটামিনের অভাব দূর হবে এবং ওয়াটার ইনটেক বাড়াতেও অনেক সাহায্য করবে । গরম পড়লে আমাদের অনেকের খাবারের রুচি কমে যায় তাই আমরা অনেকেই নিয়মিত খাবার খাই না, যা
আমাদের স্বাস্থের জন্য মোটেও ঠিক না ।বিশেষ করে সকালের নাষ্টা কোন ভাবেই বাদ দেয়া যাবে না । কেননা সকালের নাষ্টা সারাদিন আমাদের মন ও স্বাস্থকে চাঙ্গা ও ফ্রেস এবং তরতাজা রাখতে অনেক ভূমিকা রাখে বা সহয়তা করে ।একটি কথা আমাদের মাথায় রাখতে হবে নাষ্টা মানেই কিন্তু পেটভরে খাবার না এটা আপনার আমার রুচি অনুযায়ী খাবার । আর বিশেষ করে গরমের সময় অবশ্যয় নাষ্টার টেবিলে ফল রাখলে ভালো তাছাড়াও নাষ্টা হিসেবে আমরা যেমনঃ আটা রুটি সাথে যে কোন সবজি, দই দিয়ে চিড়া মুড়ি বা খই খেতে পারি ।
আর গরমে বেশি তেল ও মশলাযুক্ত এবং ফ্রিজ রাখা খাবার যেন আমরা না খাই । বরং যতটুকো পারি বেশি বেশি সিদ্ধ খাবার খাই ।
আর অবশ্যয় গরমে মাখন জাতিয় খাবারগুলো বর্জন করা উচিৎ কারন এ জাতিয় খাবারগুলো বেশি খেলে এরা প্রথমেই হজমে সমস্যা করে থাকে । তাছাড়াও শরীরে একটা অস্থির ভাব গড়ে তুলে ।পেট ফাঁপা লেগে থাকতে পারে । এছাড়াও বেশি মশলাযুক্ত খাবারগুলো খেলে আমাদের হাইপার অ্যাসিডিটির সমস্যাও দিতে পারে ।
গরমের সময় ঠান্ডা হয়ে যাওয়া খাবারগুলো বার বার গরম করে খাবার থেকে আমাদের বিরত রাখতে হবে ।কেননা তাতে খাবারের পুষ্টি ও গুনাগুন কমে যায় বরং ক্ষতির সম্ভবনাই বেশি ।গরমে আরো পারলে টম্যাটোর সাথে অলিভ বা অন্য কিছু মিলেয়ে স্যালাড করে খাবারের সঙ্গে খেতে পারি ।
আরেকটি বিষয় গরমে এক সঙ্গে অনেকগুলো খাবার খেতে আমাদের অনেক কষ্ট হয় তাই একেবারে না দিনে পাঁচ থেকে ছয়বার আমরা খেতে পারি ।এতে মন ও শরীর দুটোই সুস্থ থাকবে ।আর যতটা পারা যায় আমরা যেন গরমে বাহিরের খাবার বর্জন করে ঘরের তৈরি খাবার বেশি খাই ।
তাহলে আজ এ পযন্তই শেষ করছি । এই গরমে সকলের মন ও শরীর সুস্থ ও চাঙ্গা ফ্রেস থাকুক সেই শুভকামনায় বিদায় নিলাম ।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×