somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতালির বিদায়

২৫ শে জুন, ২০১০ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূত্রঃ বিডিস্পোর্টসনিউজডটকম

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে ডিফেন্ডিং চাম্পিয়ন ইতালিকে প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দিল স্লোভাকিয়া। আগের দুই ম্যাচে ড্র এবং শেষ ম্যাচে হেরে একেবারেই শূন্য হাতেই বিদায় নিতে হলো ইতালিকে।

শুধু পরাজয় হলেও কথা ছিল না। ফুটবল দুনিয়ায় ইতালির পরিচয় রক্ষনাত্বক খেলার জন্য। নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রক্ষনভাগের অধিকারি ইতালি। তাদের রক্ষনাত্বক খেলা ফুটবলপ্রেমীদের মন ভরাতে পারুক বা না পারুক তাদের জিতিয়েছে ব্রাজিলের পরই সবচেয়ে বেশি বিশ্বকাপের শিরোপা। অথচ সেই ইতালির জালেই স্লোভাকিয়া জড়াল তিন তিনটি গোল। সেই ১৯৭০ সালে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হারার পর আর কোনদিনই তিন বা তার বেশি গোল হজম করেনি ইতালি। শুধু প্রথম রাউন্ডে বিদায়ই নয়, ঐতিহ্যবাহী ডিফেন্সের এহেন তথৈবচ অবস্থার জবাবদিহিও তাই করতে হবে ল্যাটিন শিবিরকে দেশে ফিরে।

৩-২ ব্যাবধানে জয়, স্কোর দেখে গোলে ভরপুর ম্যাচ মনে হলেও এই পাঁচ গোলের চারটাই হয়েছে খেলার শেষ ২০ মিনিটে। শুরুটা অবশ্য করেছিল স্লোভাকিয়াই। খেলার ২৫ মিনিটে রবার্ট ভিটেক গোল করে এগিয়ে দেন স্লোভাকিয়াকে। যে ম্যাচে ড্র করলেও ইতালি উৎরে যায় দ্বিতীয় রাউন্ডে সে ম্যাচেই শুরুতে গোল হজম করে মরিয়া হয়ে ওঠে ইতালি। আগের ম্যচেও শুরুতে দুর্বল নিউজিল্যান্ডের কাছে গোল খেয়ে পরে সেই গোল পরিশোধ করে ইতালি। কিন্তু ম্যাচের ৭০ মিনিট পার হয়ে যাওয়ার পরও যখন গোল পাচ্ছিলোনা ইতালি, বিশ্বকাপের বিদায় ঘণ্টা বোধহয় তখনি শুনতে পাচ্ছিলেন ইতালির সমর্থকরা। সেই সাথে ৭৩ মিনিটের সময় ম্যারেক হামসিকের কর্নারে দ্বিতীয় গোল করে যেনো ইতালির কফিনে পেরেক ঠুকে দেন ভিটেক। কিন্তু কে জানত যে নাটক তখনো শেষ হয় নি। ৮১ তম মিনিটে এন্টোনিয় ডি নাটালে গোল করলে হঠাৎ করেই ম্যাচে ফিরে আসে ইতালি। ব্যবধান তখন ২-১। গোল পেয়ে উজ্জীবিত ইতালি ঝাঁপিয়ে পরে স্লোভাকিয়ার গোলমুখে। ঠিক ২ মিনিট পরই তারা পেয়ে যায় সমতায় ফেরার সুযোগ, স্লোভাকিয়ার জালে বল ফেলেন ফ্যাবিও কাগলিয়ারেলা, কিন্তু বাধ সাধে অফসাইড। কিন্তু ঠিক ৮৯ মিনিটের মাথায় স্লোভাকিয়ার কামিল কপুনেক গোল করে হতাশায় ডোবান ইতালিয়ানদের। ব্যবধান তখন ৩-১। সবকিছু যখন শেষ বলেই মনে হচ্ছিল, তখন অতিরিক্ত সময়ের খেলায় এবার অফসাইডের ফাঁদ এড়িয়ে সফল ভাবেই স্লোভাকিয়ার জালে বল জরান কাগলিয়ারেলা। ব্যবধান তখন ৩-২। কিন্তু ঐ পর্যন্তই। এর পরপরই বাজে রেফারীর বাঁশি, শেষ হয় ইতালির বিশ্বকাপ স্বপ্ন।

ইতালি বা স্লোভাকিয়া কেউ যেতে পারেনি শেষ ষোলতে। অথচ এই একটা জয়ই স্মরণীয় করে রাখবে তাদের কাছে এবারের বিশ্বকাপ। নিজেদের সফল ভেবেই তাই বিদায় নেবে তারা। স্লোভাকিয়ার কোচ ভ্লাদিমির ওয়েইসতো বলেই দিয়েছেন যে নিজের ছেলের জন্মের ঘটনার পর এটা তার জীবনের সবচেয়ে সুখের দিন। তার বিপক্ষ দলের কোচ মার্সেলো লিপ্পির অবশ্য একেবারেই ভিন্ন অবস্থা। নিঃসন্দেহে চাকরি হারাবেন তিনি। সেই সাথে দেশে অপেক্ষা করছে কঠিন সময়। তবে দায় নিতে কোন কার্পণ্য করেননি তিনি। ম্যাচ শেষে সোজাসাপ্টা বলে দিয়েছেন, ব্যর্থতার সব দায় তিনিই নেবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×