একটি তৈল কাব্য- অবশ্যই পাঠব্য
২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তেলে শুধু চাকা ঘোরেনা
তেলে ঘোরে মন
তেলের তুল্য এই বাজারে
নেইকো কোন ধন।
শেয়ারের দাম কমতে পারে
বাজার হলে পতন
তেলের বাজার উর্ধ্বগতি
তেলই মানিক রতন।
সময় মতো তেল মালিশে
রাঙে বসের মন
স্বার্থ হবে সিদ্ধি তোমার
পাবে প্রমোশন।
তেলের গুনে পার্থ মিয়া
অনেক সারি ছাড়িয়ে
উপর তলায় উঠেন তিনি
বেতাল সিড়ি মাড়িয়ে
তেলে তেলে টানাটানি
তেল নয়কো চুন
বিশেষনে বিশেষিত
তেলের হাজার গুন।
মিষ্টি কথায় চিড়ে ভিজেনা
কে বলছে ভাই
তেল চিড়ের মিশেল করে
পনির করে খাই-
যে করেছে মহান সাধক
তেলের আবিষ্কার
তেলমারা সব নমি তোমার
হাজার নমস্কার
মাজার ব্যথা লাঘব হবে
তেল করলে মালিশ
বেকসুর মুক্তি হবে
হোকনা খুনের নালিশ।
বিমান কামান হাজির হলো
করলো এমবুশ
ইরাক নগর ধ্বংশ হলো
তেলের নেশায় বুশ
তেলমারা কেউ থাকলে
ভাইয়া এই কবিতা পড়ে
দয়া করে মরবেননা কেউ
তেলের ডিব্বায় পড়ে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুন
দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন