যখন নামিবে আধার
এই ব্যস্ত কোলাহল মুখর শহরে
নিভে যাবে উত্তপ্ত সূর্যের তেজ
উবে যাবে সূর্যের সেই অহংকার
হাতে আনব আমি
একমুঠো জোছনার আলো
তোমার সম্মুখে
জানি আছো তুমি
অধীর আগ্রহে আমারই অপেক্ষায়
রাতের ঔ হিমেল হাওয়া গায়ে দিয়ে
তুমি পথ চেয়ে আছো আমারই প্রতীক্ষায়
রাতের নিকষ অন্ধকার দেখে
ভয় পেয়ো না তুমি
আছি পাশে সবসময় আমি
তোমার কাছাকাছি
দুনিয়া বেঈমান দুনিয়া ধোকা
যেখানে আমার ছায়া করে
আমারই সাথে বিশ্বাষঘাতকতা
সেখানে তুমি তোমরাই বা
কি করবে বলো
রক্তের সম্পর্ক যেদিন
করবে অস্বীকার
সেদিন কি করবে তুমি
কি করার থাকবেই বা তোমার
নশ্বর এই দুনিয়ায়
অবিনশ্বর হওয়ার চেষ্টা
কর না কভু কোনও দিন
একদিন যাবে ভুলে
সবাই তোমাকে
রাখবে না তোমায় মনে
কেউ কোন দিন
শুধু মনে রেখ
তোমার কৃতকর্মের ফল
পাবে তুমি একদিন
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





